বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

শর্তই কি দীপিকার কাল হলো?

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন একের পর এক সিনেমা থেকে বাদ পড়ার খবরে বলিপাড়া থেকে শুরু করে সামাজিক মাধ্যম নেটিজেনদের মাঝে সরগরম। দক্ষিণী পরিচালক সন্দীপ রেড্ডী বঙ্গার ‘স্পিরিট’ সিনেমা থেকে প্রথমে বাদ পড়েন অভিনেত্রী। তারপরেই কয়েক মাসের মধ্যেই ‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়েল থেকে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন নির্মাতা। সেই খবর প্রকাশ্যে আসার পর থেকেই প্রশ্ন ওঠে— তাহলে ‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়েলে দেখা যাবে কোন অভিনেত্রীকে? তবে বলিপাড়ায় খবর ছড়িয়ে পড়ে, দীপিকা পাড়ুকোনের পরিবর্তে ওই চরিত্রে দেখা যাবে অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াকে। নেটিজেনদের একাংশের দাবি— সেই চরিত্রে প্রিয়াংকাকেই বেশি মানাবে। যদিও নির্মাতাদের তরফে এখনো কোনো কিছু ঘোষণা করা হয়নি।

একটি সূত্র জানায়, দক্ষিণী অভিনেতা প্রভাস অভিনীত সিনেমা থেকে বাদ পড়ার আগে ২০ দিন শুট করে ফেলেছিলেন দীপিকা। কাজ শুরুর পরেই নাকি ঝামেলা বাধে। কী হয়েছিল? প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রে খবর— অভিনেত্রী নাকি তার পারিশ্রমিক ২৫ শতাংশ বাড়িয়ে দিতে বলেন। সেই সঙ্গে ৭-৮ ঘণ্টার বেশি কাজ না করতে পারার শর্তও দেন। অভিনেত্রী জানতেন, প্রথম সিনেমায় যে পরিমাণ প্রশংসা তিনি পেয়েছেন, তারপরে সিক্যুয়েলে তার চরিত্রে অন্য কাউকে নেওয়া সম্ভব হবে না। অতিরিক্ত আত্মবিশ্বাসই কি অভিনেত্রীর কাল হলো? যদিও এ ঘটনার পর এখনো পর্যন্ত দীপিকার তরফেও কিছু জানানো হয়নি। অন্যদিকে অভিনেত্রী মন দিয়েছেন ‘কিং’ সিনেমায়। 

 

 

কিউএনবি/মহন/ ৩ ডিসেম্বর ২০২৫/সকাল ১১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit