বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

অনলাইন বেটিং মামলায় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদে অভিনেত্রী নেহা শর্মা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ Time View

বিনোদন ডেক্স : অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত সন্দেহভাজন অর্থ পাচার মামলার তদন্তে অভিনেত্রী নেহা শর্মাকে গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) জিজ্ঞাসাবাদ করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কংগ্রেস নেতা অজিত শর্মার মেয়ে নেহাকে ইডি নোটিশ পাঠিয়ে জানতে চায়, এই প্ল্যাটফর্মের সঙ্গে তার সম্পর্ক কী এবং তিনি কী ধরনের প্রচারমূলক কাজ করেছিলেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী তার বয়ান নথিভুক্ত করা হচ্ছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, বেটিং অ্যাপ প্রচারে তিনি কিভাবে যুক্ত ছিলেন। নেহা শর্মা এখন পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। 

এই মামলায় শুধু নেহাই নন, আরো বেশ কয়েকজন তারকা ও জনপরিচিত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তাদের মধ্যে আছেন সোনু সুদ, বিজয় দেবরকোন্ডা, প্রকাশ রাজ, উর্বশী রাউতেলা, শিখর ধাওয়ান, যুবরাজ সিং ও রানা দাগ্গুবাতি। আগস্টে বিজয় দেবরকোন্ডাকেও জেরা করা হয়। তিনি জানান, তিনি শুধু এ-২৩ নামে একটি বৈধ গেমিং অ্যাপের প্রচার করেছিলেন, বেটিং অ্যাপের নয়। তার মতে, ভারতে বেটিং অ্যাপ ও গেমিং অ্যাপ আলাদা বিভাগে পড়ে এবং গেমিং অ্যাপ অনেক রাজ্যে বৈধ। তিনি তার ব্যাংক লেনদেনসহ সব তথ্য ইডিকে দিয়েছেন এবং চুক্তির নথিও শেয়ার করেছেন।

 

 

কিউএনবি/মহন/ ৩ ডিসেম্বর ২০২৫/সকাল ১০:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit