শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের

২০২৬ বিশ্বকাপে ভিএআর নিয়ে বড় পরিবর্তনের পথে ফিফা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ Time View

স্পোর্টস ডেস্ক :  ২০২৬ বিশ্বকাপে ভিএআর ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে ফিফা। কর্নার–গোলকিকের মতো ম্যাচ-পরিবর্তনকারী সিদ্ধান্তে ভুল কমাতে নতুন ফিচার যোগের প্রস্তাব করেছে ফুটবলের আইন নিয়ন্ত্রক সংস্থা আইএফএবি। 

যুক্তরাষ্ট্র–কানাডা–মেক্সিকোর বিশ্বকাপেই পরীক্ষামূলকভাবে এসব প্রয়োগ হতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ ও দ্য গার্ডিয়ান।

বর্তমানে কর্নার না গোলকিক—এই সিদ্ধান্ত রেফারির একক কর্তৃত্বের বিষয়। নতুন নিয়ম পাস হলে সন্দেহজনক অবস্থায় ভিএআর সরাসরি হস্তক্ষেপ করতে পারবে, বিশেষ করে সেই সিদ্ধান্ত থেকে যদি গোলের সম্ভাবনা তৈরি হয়।

এছাড়া ‘অবজেকটিভ রিভিউ’ কার্যকর করে বল পুরোপুরি বাইরে গেছে কি না, শেষবার কে বল স্পর্শ করেছে এমন সূক্ষ্ম সিদ্ধান্তেও প্রযুক্তিগত সহায়তা বাড়ানোর পরিকল্পনা আছে আইএফএবির।

সংস্থাটির দাবি, এসব পরিবর্তনের লক্ষ্য একটি শক্তিশালী ‘সেফটি নেট’ তৈরি করা, যাতে ভুল কর্নার বা ভুল সিদ্ধান্ত বড় ম্যাচের ফলাফলে প্রভাব না ফেলে। তবে রেফারিদের একটি অংশ আশঙ্কা করছে, আরও বেশি রিভিউ ম্যাচের গতি মন্থর করে দিতে পারে।

আগামী মার্চে আইএফএবির বার্ষিক সাধারণ সভায় এই প্রস্তাব চূড়ান্ত সিদ্ধান্তে যাবে। তখনই জানা যাবে ২০২৬ বিশ্বকাপে ভিএআর নতুন রূপে হাজির হবে কি না।

কিউএনবি/অনিমা/০৩ ডিসেম্বর ২০২৫,/সকাল ৮:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit