বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

লোকজন বিয়ে করছে আর আমি একটা প্রেমও করতে পারছি না: শ্রীলেখা

Reporter Name
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭ Time View

বিনোদন ডেস্ক : ‍ভারতের টালিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বিভিন্ন কারণে প্রায়ই খবরের শিরোনাম হন টালিউডের এই তারকা। দুই দশকের বেশি সময় ধরে একমাত্র মেয়ে ঐশীকে নিয়েই তার জীবন কাটাচ্ছেন। দীর্ঘ সময়ে ধরে একা থাকার কারণে একাধিক অভিনেতার সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। তবে কারো সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেননি। রোববার (৩০ নভেম্বর) নিজের ফেসবুকে এক পোস্টে শ্রীলেখা জানিয়েছেন বয়সের কারণে তিনি একটি প্রেমের সম্পর্ক গড়ে তুলতে পারছেন না। অভিনেত্রীর কথায়, লোকজন কি সুন্দর বিয়ে করছে আর আমি একটা প্রেম পর্যন্ত করে উঠতে পারছি না। সত্যি বুড়ো হয়ে গেলাম। গত বছর এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন দ্বিতীয় বিয়ের জন্য ভাবছেন না।

শ্রীলেখা বলেছিলেন, না, আমি দ্বিতীয় বিয়ের কথা ভাবছি না। এখনো দূরপর্যন্ত এমন কাউকে দেখতে পাইনি যাকে দেখে মনে হতে পারে যে হ্যাঁ, এই তো সে, যার জন্য অপেক্ষা করছি। নিজে নিজে বস হয়ে যাওয়ার পর আর এসব ভালো লাগে না।তিনি আরও বলেছিলেন, টিভি রিমোট নিয়ে কাড়াকাড়ি, পাশে শুয়ে কেউ নাক ডাকছে- এটা এখন আর সহ্য করতে পারব না। আমি কুকুরদের নিয়ে ভালো আছি। ওদের সঙ্গে শুয়ে থাকি রাজার মতো। পাশে আরেকজনকে নিয়ে শুতে পারব না। নিজের ব্যক্তিগত জীবন এবং টালিউড ইন্ডাস্ট্রির স্বজনপ্রেম নিয়ে মন্তব্যের জেরে বহুবার সংবাদের শিরোনমে উঠে এসেছেন। অভিনয় ছাড়াও পরিচালনায়ও পা রেখেছেন তিনি। ‘এবং ছাদ’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন। 

 

 

কিউএনবি/মহন/ ০১ ডিসেম্বর ২০২৫,/সকাল ১০:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit