সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

বাংলাদেশ বিষয়ে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে: ভারতীয় নৌবাহিনী প্রধান

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠি বলেছেন, তিনি বাংলাদেশকে বন্ধু ছাড়া অন্য কিছু ভাবতে চান না। বাংলাদেশে বর্তমানে ভারত বিরোধী মনোভাব চলছে এমন ইঙ্গিত করে ত্রিপাঠি বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে।

এরপর হয়ত বাংলাদেশের এ অবস্থানের পরিবর্তন হবে। গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। এরপর ড. ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের সাধারণ মানুষও ভারতের ওপর ক্ষুব্ধ।

আজ রোববার (৩০ নভেম্বর) পুনেতে দেশটির ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির ১৪৯তম কোর্সের পাসিং আউট প্যারেডে ত্রিপাঠি বলেন, “আমি বাংলাদেশকে এখনো বন্ধু ছাড়া অন্য কিছু বলা থেকে বিরত থাকব। কারণ এটি একটি অস্থায়ী এবং ক্ষণস্থায়ী পরিস্থিতি হতে পারে। আমাদের অপেক্ষা করতে হবে। বাংলাদেশে নির্বাচন হতে হবে। এরপর অন্যকিছু হলেও হতে পারে।”

এছাড়া নৌবাহিনীর প্রধান হওয়ার পর প্রথম সফরে বাংলাদেশে এসছিলেন বলে জানিয়েছেন ত্রিপাঠি। তিনি বলেছেন, “নৌ প্রধান হয়ে প্রথমে আমার যাওয়ার কথা ছিল বড় কোনো শহরে। কিন্তু আমি বলেছি, ‘আমার অবশ্যই প্রথমে বাংলাদেশে যেতে হবে’। অসাধারণ উষ্ণতা, অসাধারণ অভ্যর্থনা আমি পেয়েছি। বাংলাদেশ নিয়ে ভারত যা করেছে তা অসাধারণ নস্টালজিয়া। আমি চির আশাবাদী। আমি আশা করি যতক্ষণ বাংলাদেশ বিষয়টা থাকবে ততক্ষণ পরিস্থিতি পরিবর্তন হবে।”

সূত্র: দ্য স্টেটসম্যান

 

 

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২৫,/রাত ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit