বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

তীর-ধনুক হাতে শাকিব খান: নতুন ছবির প্রস্তুতি?

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৯৯ Time View

বিনোদন ডেক্স : ঢালিউড কিং শাকিব খান সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়া মানেই ভক্তদের মধ্যে নতুন জল্পনা। এবার সবুজ ঘাসের মাঠে তীর-ধনুক হাতে একেবারে লক্ষ্যভেদের ভঙ্গিতে ছবি দিয়ে সেই জল্পনা আরও বাড়ালেন ঢালিউড কিং। ক্যাপশনে দেওয়া তার অনুপ্রেরণামূলক বার্তাটি ইঙ্গিত দিচ্ছে, বড় কিছুর জন্য প্রস্তুত হচ্ছেন এই সুপারস্টার আজ দুপুরে নিজের ফেসবুক পেজে ছবিটি পোস্ট করেন শাকিব খান। ছবিতে দেখা যাচ্ছে, তিনি পুরোপুরি স্পোর্টস পোশাকে, হাতে তুলে নিয়েছেন আর্চারি খেলার ধনুক। তার তাকানোর তীব্র ভঙ্গি, ফিটনেস এবং পেশিবহুল হাত—সবকিছুই প্রমাণ করছে, তিনি কোনো এক বিশেষ চরিত্রের জন্য কঠোর প্রস্তুতি নিচ্ছেন।

তার এই নতুন লুক এবং মনোযোগী ভঙ্গিমা দেখে ভক্তরা উচ্ছ্বসিত। ক্যাপশন হিসেবে তিনি লেখেন: “Dream big, Aim bigger! (স্বপ্ন দেখো বড়, লক্ষ্য রাখো আরও বড়!) শাকিব খানের এই আর্চারি প্র্যাকটিসের ছবি দেখে চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এটি তার আসন্ন কোনো অ্যাকশন বা ঐতিহাসিক গল্পের সিনেমার জন্য চরিত্র রূপায়ণের প্রস্তুতি। গত কয়েক বছর ধরেই তিনি নিজেকে শারীরিক দিক থেকে আরও বেশি ফিট করে তুলছেন, আর এই তীর-ধনুক হাতে নেওয়া ছবিটি সেই প্রস্তুতিরই অংশ। তর ভক্তরা ধারণা করছেন, এই লুকটি কোনো বড় বাজেটের সিনেমার জন্য, যেখানে হয়তো তাকে একজন যোদ্ধা বা বিশেষ কোনো মিশনে দেখা যাবে। তবে, এই প্রস্তুতি ঠিক কোন সিনেমার জন্য, তা নিয়ে শাকিব খান এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

 

 

কিউএনবি/মহন/৩০ নভেম্বর ২০২৫/সন্ধা ৬:৪৯

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit