বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

অনন্যার ছবি পোস্ট করে যা বললেন সুহানা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৬৬ Time View

বিনোদন ডেক্স : বলিউডের এই প্রজন্মের দুই অভিনেত্রী সুহানা খান ও অনন্যা পাণ্ডে। নিজেদের ছবির প্রিমিয়ার নাইটই হোক বা কোনো পার্টি, ঘরোয়া অনুষ্ঠান বা জীবনের বড় কোনো বিষয়, কোনোভাবেই একে অপরকে শুভেচ্ছা জানাতে বা সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে ভোলেন না তাঁরা কেউই। এবারও তার ব্যতিক্রম হলো না। অনন্যার নতুন ছবি ‘তু মেরি, ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’তে তাঁর লুক নিজের সোশাল মিডিয়ায় শেয়ার করলেন সুহানা। সঙ্গে লিখলেন, মনোগ্রাহী এক ক্যাপশনও। অভিনেত্রীর প্রিয় বন্ধু সুহানা এবার অনন্যার একটি বোল্ড ছবি পোস্ট করেন নিজের সোশাল মিডিয়ায়। ক্যাপশনে লেখেন, ‘তোমাকে নিয়ে আমি খুব অবসেসড।’

সেই পোস্টে আবার অনন্যাকে ট্যাগও করেছেন সুহানা। বেশ কয়েক মাস আগে অনন্যা নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে তাঁর রোদে পুড়ে তামাটে রঙ হয়ে যাওয়া ত্বকের ছবি পোস্ট করেছিলেন। শুধু তাইই নয়, এই ছবিতে অনন্যাকে বিকিনি লুকে দেখেও চোখ কপালে উঠেছিল অনেকের। একইসঙ্গে ‘প্রাক্তন’ কার্তিক আরিয়ানের সঙ্গে এই ছবিতে অভিনয় ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় সব মিলিয়ে এমনিতেই শিরোনামে উঠে এসেছেন অনন্যা। এবার তাঁকে নতুন ছবির লুক নিয়ে প্রশংসা করলেন প্রিয় বন্ধু। তবে শুধু সুহানাই যে প্রিয় বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন এমনটা নয়, অনন্যা নিজেও এর আগে এই একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘তু মেরি, ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি ছবিতে আমার প্রিয় কিছু লুক। আপনারা কি আমার এই ছবি দেখেছেন? আমার ছবির টিমকে অনেক ভালোবাসা আমার এই লুক তৈরি করার জন্য।’

 

কিউএনবি/মহন/৩০ নভেম্বর ২০২৫/সন্ধা ৬:০২

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit