বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
মেঘে ঢাকা রাজধানী, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস পর্যটন নগরী রাঙামাটিকে যানজটমুক্ত করতে পুলিশ সুপারের নেতৃত্বে সমন্বিত অভিযান শুরু আলভারেজকে পেতে মরিয়া বার্সা, মাদ্রিদে গেছেন স্পোর্টিং ডিরেক্টর সিলেট ওসমানী বিমানবন্দরে সালাম এয়ার চালু হচ্ছে ১লা সেপ্টেম্বর হতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাঙামাটিতে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে দেবীগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১২ জেলায় বজ্রবৃষ্টির আভাস তীব্র গরমে শিশু ও নবজাতকের যত্ন এবং সুরক্ষায় যা করবেন শেখ হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ঘন্টা ব্যাপী মহাসড়কে মানববন্ধন 

সন্তানদের ঝগড়ায় গর্ববোধ করেন কাজল, জানালেন নেপথ্যে কারণ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৫০ Time View

বিনোদন ডেক্স : বলিউড অভিনেত্রী কাজল ও অজয় দেবগন দম্পতির মেয়েকে এমনিতেই সারাক্ষণ কোনো না কোনো কারণে সামাজিক মাধ্যমে নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হয়। যদিও অভিনেতা অজয় দেবগন বলেন, তার চোখে নিসা ও যুগ দেবগন এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। অন্যদিকে কাজলের দাবি— তার দুই সন্তানের সঙ্গে কথা কাটাকাটি হলে দুঃখ পাওয়ার বদলে তিনি গর্ববোধ করেন। সম্প্রতি একটি মারাঠি সিনেমা ‘উত্তর’-এর প্রচার অনুষ্ঠানে এমন কথাই বলেন এ তারকা দম্পতি। তাদের সঙ্গী ছিলেন কাজলের মা তনুজা। প্রচার অনুষ্ঠানে বাবা–মায়ের সঙ্গে ছেলেমেয়েদের মুখে মুখে তর্ক করার প্রসঙ্গ ওঠে। সেখানেই নিজের মতপ্রকাশ করেন কাজল।

তিনি বলেন, বাবা-মায়ের সঙ্গে সব বিষয়ে ছেলেমেয়েদের মনের মিল হবে, এমন ধারণায় তিনি বিশ্বাসী নন। বরং মতবিরোধ হওয়াটাই স্বাভাবিক বলে মনে করেন তিনি।কাজল বলেন, আমি মনে করি মতের মিল হচ্ছে না— মানে, আমি এমন একজন মানুষকে বড় করে তুলছি, যে প্রশ্ন করতে পারে। লোকের কথা মেনে নেওয়া নয়, বরং প্রশ্ন করতে শিখতে হয়। আমার মেয়ের সঙ্গে বহু বিষয়ে মতবিরোধ হয়। অভিনেত্রী বলেন, তিনি তার মায়ের সঙ্গে তেমন কিছু করেননি। যদিও অভিনেত্রীর মা পাল্টা জবাব দেন, প্রতিমুহূর্তেই কাজল আমার কথার বিরোধিতা করেন।

 

 

কিউএনবি/মহন/৩০ নভেম্বর ২০২৫/দুপুর ১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit