রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

এখনও বিপিএলের পারিশ্রমিক পাওনা— দাবি বিজয়ের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : শনিবার (২৯ নভেম্বর) রাতে ফেসবুক লাইভে এসে এসব অভিযোগ করেন এনামুল হক বিজয়। তিনি জানান, ‘বিপিএলে গত বছর ৫০ লাখের চুক্তি ছিল, ৩০ লাখ পাইনি। এক বছর ধরে বিপিএলের যারা দায়িত্ব ছিলেন, অনেক ফোন দিয়েছি মেইল দিয়েছি, তাদের কাছে গিয়েছি, চেক দেখিয়েছি। রাজশাহী দলের চেক পড়ে আছে কিন্তু টাকা নেই। কিন্তু এক বছর ধরে ৩০ লাখ টাকা পাইনি। এই টাকা কেন পাচ্ছি না কারণ জানতে চাই।’ 

বিপিএলের গত আসরে নানা বিতর্কের জন্ম দিয়েছে দুর্বার রাজশাহী। পারিশ্রমিক না পাওয়ায় বিদেশি ক্রিকেটাররা খেলতে নামেননি এমন নজিরও আছে। দেশি ক্রিকেটাররাও বয়কট করতে চেয়েছিলেন, তবে বিসিবির অনুরোধেই নাকি খেলতে নামেন তারা। এছাড়া আরও নানা বিতর্কের জন্ম দিয়েছে রাজশাহীর এই ফ্রঞ্চাইজিটি। 
 
বিজয় বলেন, ‘রাজশাহীর হয়ে যখন খেলছিলাম, ফারুক ভাই- আকরাম স্যার- মঞ্জু ভাই- মিঠু ভাইও ছিলেন। সবাই জানতেন আমরা টাকা পাচ্ছি না। আমাদের অনুরোধ করা হয়েছে খেলা বয়কট করো না। একটা কথা ভুল বলে থাকলে ধরিয়ে দেবেন। আমি কারও বিরুদ্ধে বলছি না, নিজের জন্য কথাগুলো বলছি। বিসিবি থেকে বলা হয়েছিল নেতৃত্ব চালিয়ে যাও, কিন্তু করিনি। সেঞ্চুরির পরেরদিন ক্যাপটেনসি ছেড়ে দিয়েছি।’ 

ফেসবুক লাইভে এসে বিজয় দাবি করে বলেন, ‘আমি বিপিএলের গত বছরের পেমেন্ট পাইনি, ৩০ লাখ টাকা বাকি আছে। আর আমাকে বাদ দেওয়ার কারণ জানার জন্য কাউকে ফোনে পাচ্ছি না। সোশ্যাল মিডিয়ার অ্যাডভান্টেজ তাই নিতেই হবে, সমাধানটা কী হবে জানতে চাই। গত বছর যা হয়েছে প্রমাণ থাকলে আমাকে সাসপেন্ড করে দেন। সারা বাংলাদেশের মানুষ জানুক আমি অপরাধী। না হলে আমার সম্মান ফেরত দিতে হবে। যদি নামও আসে, কেন ফিক্সিং কেলেঙ্কারির ছেলেকে দলে নিতে চাইবে? প্রতি বছরই ডিমান্ড থাকে। সুযোগ তো থাকছেই। এটাই আফসোস ও খারাপ লাগা, বিসিবি থেকে যে সম্মান পাওয়ার কথা তা পাচ্ছি না।’

 

 

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৫,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit