বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

জানুয়ারিতে ৭০০ মেগাহার্জ তরঙ্গ নিলামে তুলবে বিটিআরসি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশে টেলিযোগাযোগ খাতের নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যে আগামী জানুয়ারিতে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্জ ব্যান্ডের রেডিও ফ্রিকুয়েন্সি নিলাম আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বাণিজ্যিক অপারেটরদের অংশগ্রহণে এ প্রতিযোগিতামূলক অকশন অনুষ্ঠিত হবে আগামী ১৪ জানুয়ারি।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে এ তথ্য প্রকাশ করেন। তিনি এটিকে দেশের টেলিযোগাযোগ খাতের জন্য গুরুত্বপূর্ণ ‘সুখবর’ বলে মন্তব্য করেন।

নিজের পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ৭০০ মেগাহার্জ ব্যান্ড দেশের একটি অত্যন্ত কৌশলগত সম্পদ। দীর্ঘদিন ধরে নানা জটিলতা ও প্রতিবন্ধকতার কারণে অন্তত ১১ হাজার কোটি টাকার এই ফ্রিকুয়েন্সি সম্পদ ব্যবহারের বাইরে ছিল। এসব বাধা দূর করতে বিটিআরসি, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং অর্থ মন্ত্রণালয় একযোগে কাজ করেছে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সমন্বিত প্রচেষ্টায় এখন এই গুরুত্বপূর্ণ নিলাম বাস্তবায়নের দ্বারপ্রান্তে। ঘনবসতিপূর্ণ বাংলাদেশে ফোরজি ও ফাইভজি নেটওয়ার্কের কভারেজ বাড়ানো, শহর ও গ্রামে নেটওয়ার্ক বিস্তার এবং ইনডোর সংযোগ উন্নয়নে এই ব্যান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কম সংখ্যক টাওয়ার ব্যবহার করেই এই তরঙ্গ বিস্তৃত এলাকায় উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে সক্ষম।

উল্লেখ্য, ৭০০ মেগাহার্জ ব্যান্ডকে বিশ্বব্যাপী উচ্চমূল্যের ও কৌশলগত রেডিও ফ্রিকুয়েন্সি হিসেবে বিবেচনা করা হয়। ইনডোর কাভারেজ, গ্রামীণ সংযোগ ও দ্রুতগতির ফোরজি–ফাইভজি সেবা সম্প্রসারণে এই ব্যান্ড অত্যন্ত কার্যকর। জনবহুল বাংলাদেশের জন্য এটি টেলিযোগাযোগ নেটওয়ার্কের ‘গোল্ডেন ব্যান্ড’ নামে পরিচিত।

 

 

‎কিউএনবি/খোরশেদ/২৮ নভেম্বর ২০২৫,/রাত ৮:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit