সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

দেড় দিনে টেস্ট জয়ের পর অস্ট্রেলিয়া স্কোয়াডে বড় চমক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে দেড় দিনেই টেস্ট জিতে গিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর দ্বিতীয় টেস্টের অস্ট্রেলিয়া দলে অপেক্ষা করছে এক চমক। ব্রিসবেনের দিবা-রাত্রির টেস্টে ফিরতে পারছেন না অধিনায়ক প্যাট কামিন্স। তিনি এখনো চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি। চার মাস আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিচের কোমরের চোটে পড়ার পর থেকে আর মাঠে নামেননি তিনি।

পার্থে প্রথম টেস্ট মিস করেছিলেন কামিন্স। অস্ট্রেলিয়া সে ম্যাচ দু’দিনের মধ্যেই আট উইকেটে জিতে নেয়। সাম্প্রতিক দিনগুলোতে কামিন্স নেটে পুরো গতিতেই বোলিং করছেন। গত সপ্তাহে তিনি বলেন, ‘৫০/৫০ সম্ভাবনা আছে’ ব্রিসবেনে ফেরার। তবে নির্বাচকরা কোনো ঝুঁকি নিতে চাননি। এখন তার লক্ষ্য ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে তৃতীয় টেস্টে ফেরা। তিনি ব্রিসবেনে দলের সঙ্গে সফর করবেন এবং প্রস্তুতি চালিয়ে যাবেন।

ফাস্ট বোলার জশ হেইজেলউডও আগেই বাদ পড়ে ছিলেন। তার হ্যামস্ট্রিং চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি। ফলে স্মিথই থাকছেন অধিনায়ক। ব্রেন্ডন ডগেট আবারও নতুন বলে আক্রমণে আসবেন। তার সঙ্গে থাকবেন পার্থে ১০ উইকেট নেওয়া মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড। গাবার উইকেট এবারও দ্রুতগতির হবে বলে ধারণা করা হচ্ছে। ম্যাচ শুরু হবে ৪ ডিসেম্বর। সবচেয়ে আলোচনায় ছিলেন উসমান খাজা। তাকে স্কোয়াডে রাখা হয়েছে। তাকে বাদ দেওয়ার দাবি বাড়ছিল। ৩৮ বছরের খাজা ঘরের মাঠে শেষ টেস্ট সেঞ্চুরি করেছিলেন সেই ২০২৩ সালের জানুয়ারিতে। 

পার্থে তিনি দ্বিতীয় ইনিংসে নামতে পারেননি। পিঠের ব্যথার কারণে তাকে বদলি হিসেবে ওপেন করতে দেখা যায়নি। প্রথম ইনিংসে মার্নাস লাবুশেন ওপেন করেন। দ্বিতীয় ইনিংসে ওপেন করেন ট্রাভিস হেড। হেড সুযোগ কাজে লাগিয়ে মাত্র ৮৩ বলে দুর্দান্ত ১২৩ রান করেন। তার ব্যাটিং অস্ট্রেলিয়ার জয়ের পথ খুলে দেয়।

এখনো নিশ্চিত নয় খাজা একাদশে জায়গা পাবেন কি না। অস্ট্রেলিয়া সাধারণত ম্যাচের আগের দিনই চূড়ান্ত দল ঘোষণা করে। যদি হেডকে ওপেনিংয়ে রাখা হয় এবং খাজাকে বাদ দেওয়া হয়, তাহলে দলে ঢুকে যেতে পারেন ফর্মে থাকা অলরাউন্ডার বো ওয়েবস্টার। সে ক্ষেত্রে বাড়তি বোলিং অপশনও তৈরি হবে। দ্বিতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াড– স্টিভ স্মিথ (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রীন, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নিসার, মিচেল স্টার্ক, জেক ওয়েদারল্যান্ড ও বো ওয়েবস্টার।

 

 

কিউএনবি/খোরশেদ/২৮ নভেম্বর ২০২৫,/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit