সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

নন-এমপিও শিক্ষকদের যমুনা ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

নিউজ ডেক্স : সরকারের প্রতিশ্রুত সচল সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে প্রেরিত এমপিও নীতিমালা ২৪ ঘণ্টার মধ্যে অনুমোদনের দাবিতে যমুনা ঘেরাও করতে যাওয়ার সময় আন্দোলনকারী শিক্ষকদের আটকে দিয়েছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ‘সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’ ব্যানারে আন্দোলনকারী শিক্ষকরা যমুনার অভিমুখে যাওয়ার সময় কদম ফোয়ারার সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।

এ সময় আন্দোলনকারী শিক্ষকদের কয়েকজন সড়কে বসে ও কজন শুয়ে পড়েন। দাবি আদায়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় তারা বলেন, আমাদের দাবি যৌক্তিক। ২৫ দিন ধরে আমরা প্রেস ক্লাবের সামনে তৃতীয় দফায় লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছি। দাবি আদায় না করে আমরা ঘরে ফিরে যাব না।

 

 

কিউএনবি / মোহন / ২৬ নভেম্বর ২০২৫ / বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit