শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

আশুলিয়ায় জোরপূর্বক ওষুধের দোকানের সাইনবোর্ড খুলে ফেলার অভিযোগ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৯৮ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় মাহিবা সার্জিক্যাল এন্ড মেডিকেল সেন্টার নামে একটি ওষুধের দোকানের নারী স্বত্বাধিকারী পারুল আক্তারকে শ্লীলতাহানি ও সাইনবোর্ড খুলে হুমকি ধামকি দেয়ার অভিযোগ উঠেছে ডক্টরস জেনারেল হাসপাতালের মালিক ডা:লতিবুল বারীর বিরুদ্ধে। এঘটনায় ৯৯৯ কল পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১১ টার দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় মাহিবা সার্জিক্যাল নামে ওই ওষুধের দোকানে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মাহিবা সার্জিক্যাল এন্ড মেডিকেল সেন্টারের স্বত্বাধিকারী পারুল আক্তার জানান, আমি সরকারকে ভ্যাট-ট্যাক্স দিয়ে বৈধভাবে ওষুধের ব্যবসা পরিচালনা করে আসছি।

দীর্ঘ ৪মাস যাবত হুমকি ধামকি দিচ্ছিলো ডক্টরস জেনারেল হাসপাতালের মালিক ডা: লতিবুল বারী। আমার দোকানে ৪টি সাইনবোর্ড ছিলো, কোনো প্রকার অনুমতি ছাড়াই সে সেই সাইনবোর্ডগুলো খুলে ফেলেছে। আমরা কোনো প্রতিবাদ করিনি। বর্তমানে দোকানের ১টা সাইনবোর্ড ছিলো সেটিও আজ তার সন্ত্রাসী বাহিনী দিয়ে খুলে ফেলেছে এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি ধামকি দিয়েছে। এঘটনায় কোনো উপায় না পেয়ে ৯৯৯ কল দিলে কিছুক্ষণ পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি স্বাভাবিক করে। আমি এঘটনার সুষ্ঠু বিচার চাই।

এব্যাপারে ডা: লতিবুল বারীর সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। এবিষয়ে আশুলিয়া থানা উপ-পরিদর্শক (এসআই) সোহেল বলেন, ৯৯৯ কল পেয়ে জামগড়া চৌরাস্তায় মাহিবা সার্জিক্যালের ওষুধের দোকানটি পরিদর্শন করেছি। দুপক্ষের সাথে কথা বলে বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit