বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

দীর্ঘদিন ঝুলে থাকা শুভ–ঐশীর ‘নূর’ অবশেষে ওটিটিতে আসছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৫১ Time View

বিনোদন ডেস্ক : ২০২২ সালের জুলাইয়ে তৎকালীন সেন্সর বোর্ডে ঢালিউড অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী জান্নাতুল ঐশী অভিনীত ‘নূর’ সিনেমাটি মুক্তির অনুমতি পেতে জমা দেওয়া হয়েছিল। কিন্তু ত্রুটির কারণে সিনেমাটির ছাড়পত্র দেননি বোর্ডের সদস্যরা। এরপর সংশোধন করে আবার ছাড়পত্রের জন্য জমা পড়ে ‘নূর’। বোর্ড সদস্যরা বছরের শেষে সেন্সর ছাড়পত্র দেন। ছাড়পত্র প্রাপ্তির পর প্রায় তিন বছর পার হতে চলল। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় জানা গেল ‘নূর’ সিনেমাটি অবশেষে মুক্তি পেতে যাচ্ছে। তবে প্রেক্ষাগৃহে নয়; ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘নূর’। সেভাবেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এ জন্য দ্রুতই মুক্তি পেতে পারে এ সিনেমার ট্রেলার।

এ মুহূর্তে ‘নূর’ সিনেমার পরিচালক রায়হান রাফি অন্য একটি সিনেমার কাজে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটির প্রথম দিকে প্রযোজনায় ছিল শাপলা মিডিয়া।  একটি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুন মাসে সিনেমাটি কিনে নেয় প্রযোজনা প্রতিষ্ঠান কোয়াইট অ্যান্ড সেট নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান। এরপর থেকে সিনেমাটি মুক্তির নানা উপায় খোঁজা হয়। একাধিকবার পরিচালক–অভিনয়শিল্পী এবং প্রযোজকের মিটিংও হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়— ‘নূর’ সিনেমাটি ওটিটিতেই মুক্তি পাবে। আগামী ২৮ নভেম্বর অথবা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বায়োস্কোপ অ্যাপে মুক্তি পাবে আরিফিন শুভ ও ঐশী অভিনীত ‘নূর’ সিনেমা।

এ বিষয়ে ‘নূর’ সিনেমার পরিচালক রায়হান রাফি বলেন, অনেক দিন আগের সিনেমা। দেখার পর মনে হয়েছে, এটি ওটিটিতে মুক্তি পেলে ভালো হয়। ওটিটি দর্শকদের জন্য একটা ভালো অভিজ্ঞতা হবে। শুটিংয়ের আগে কেন মনে হয়েছিল প্রেক্ষাগৃহে মুক্তি দেবেন—এমন প্রশ্নে পরিচালক বলেন, তখন মনে হয়েছিল, এখন মনে হয়নি—এর বাইরে কোনো যুক্তি নেই। এর আগে অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী ঐশী প্রথম অভিনয় করেন ‘মিশন এক্সট্রিম’ সিনেমায়।  এরপর তাদের দেখা গেছে ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ সিনেমায়। এ তারকা জুটির তিন নম্বর সিনেমা হচ্ছে ‘নূর’।

একসঙ্গে অভিনয় থেকেই তাদের মধ্যে ভালো সম্পর্ক। একটা সময় রটে, তারা দুজন প্রেমের সম্পর্কে আছেন। ঐশীর প্রেমের কারণে শুভর সংসার ভাঙে—এমন কথাও শোনা গিয়েছিল। তবে এ নিয়ে একাধিক সাক্ষাৎকারে দুই তারকা জানিয়েছিলেন— তাদের মধ্যে ভালো বন্ধুত্ব। শুভও বিভিন্ন সময় বলেছেন— তিনি ঐশীকে স্নেহ করেন। আবার শুভকে অভিভাবক মানেন ঐশী।   এর বাইরে তাদের মধ্যে প্রেম বা অন্য কোনো সম্পর্ক রয়েছে কিনা, সেটি কখনোই প্রকাশ্যে আসেনি। উল্লেখ্য, সম্প্রতি অভিনেত্রী জান্নাতুল ঐশী ‘সোলজার’ সিনেমার শুটিং শেষ করেছেন। তার বিপরীতে আছেন শাকিব খান। অন্যদিকে অভিনেতা আরিফিন শুভ অভিনীত পরিচালক অনম বিশ্বাসের একটি সিনেমার শুটিং শেষ করেছেন।

 

 

কিউএনবি  / মোহন / ২৫ নভেম্বর ২০২৫ / বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit