শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
মায়ের গর্ভেই শিশুর বুকের টিউমার ধ্বংস, চিকিৎসা বিজ্ঞানে মাইলফলক বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি গুপ্তচরবৃত্তির অভিযোগ: গ্রেপ্তার ভারতীয় নাগরিক ফের রিমান্ডে যুদ্ধবিরতির এক বছরে প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনিকে হতাহত করেছে ইসরায়েল ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে, মধ্যবর্তী নির্বাচনের আগে হামলা নয়: ট্রাম্প সাবেক মার্কিন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে, হবে লাইভ সম্প্রচার মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে তেলের দাম ৪ শতাংশ বৃদ্ধি, বিশ্বজুড়ে শেয়ারবাজারে ধস রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার

চৌগাছায় মাটি খুঁড়ে পরিত্যাক্ত ১টি বিদেশি পিস্তল উদ্ধার

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১০৬ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মাটি খুঁড়ে পরিত্যাক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল উদ্ধার করেছেন পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে পৌর শহরের বাকপাড়া এলাকার হিন্দুপাড়া থেকে এ পিস্তল উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানান, হিন্দুপাড়ার কেষ্ট পালের বাড়ী থেকে এ পিস্তল উদ্ধার করা হয়।

কেষ্ট হিন্দুপাড়ার মৃত উপেন পালের ছেলে। সম্প্রতি কেষ্ট পাল তার পৈত্রিক বসত বাড়ীতে পুরাতন ঘর ভেঙ্গে নতুন বাড়ী করার কাজ করছেন। ঘটনার দিন লেবাররা মাটি খুঁড়ার কাজ করছিলেন। এ সময় তারা পরিত্যাক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল পান। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মাটি খুঁড়ে পরিত্যাক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল উদ্ধার করেছেন পুলিশ। তবে সেটি একবারেই জং ধরে প্রায় নষ্ট হয়ে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”

 

 

কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit