শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

জানুয়ারিতে শুরু হচ্ছে ঢাকা চলচ্চিত্র উৎসব

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

বিনোদন ডেক্স : প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএফএফ)। আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হবে উৎসবটির ২৪তম আসর এবং শেষ হবে ১৮ জানুয়ারি। জানা গেছে, এবার সিনেমাগুলোর প্রদর্শনী হবে ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ জাতীয় জাদুঘর অডিটরিয়ামে। এর বাইরে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও প্রদর্শনী হবে। উৎসব কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ বছর আটটি বিভাগে ৯১ দেশের ২৬৭টি সিনেমা নির্বাচিত হয়েছে।

বিভাগগুলো হলো এশিয়ান ফিল্ম কম্পিটিশন, রেট্রোস্পেকটিভ, ওয়াইড অ্যাঙ্গেল, বাংলাদেশ প্যানোরামা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্ম সেশন, ওমেন ফিল্মমেকার বিভাগ, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্ম ও ওপেন টি বায়োস্কোপ। এ বছরও থাকছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ওমেন ইন সিনেমা’ শীর্ষক আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগিতায় আগামী ১১ ও ১২ জানুয়ারি ঢাকা ক্লাবে কনফারেন্সটি হবে। বিশ্বের বিভিন্ন দেশের নারী নির্মাতা, অভিনেত্রী এবং পেশাজীবীরা এতে অংশগ্রহণ করবেন।

পাশাপাশি চতুর্থবারের মতো আয়োজিত হবে ‘ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব’, ১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত এটি হওয়ার কথা রয়েছে। এ বছর থেকে এই ল্যাব শুধু দক্ষিণ এশিয়ার নয়, সমগ্র এশিয়া মহাদেশের নির্মাতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। গত দুই উৎসবের মতো এবারও চীনা সিনেমার বিশেষ প্রদর্শনী থাকবে। পাশাপাশি বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামের থ্রিডি আর্ট গ্যালারিতে চিত্রপ্রদর্শনী থাকবে। প্রদর্শনীটির কিউরেটরের দায়িত্বে থাকবেন শিল্পী লুতফা মাহমুদ। চতুর্থবারের মতো আয়োজন করা হচ্ছে মাস্টারক্লাস। মাজিদ মাজিদি, অঞ্জন দত্ত, শি চুয়ান এবং রাশেদ জামানের মতো খ্যাতিমান ব্যক্তিত্বরা এই আয়োজনে এর আগে অংশ নিয়েছেন। ২০২৬ সালের মাস্টারক্লাস হবে ১৭ জানুয়ারি, মাস্টারক্লাসে কারা থাকবেন—শিগগিরই ঘোষণা করা হবে।

 

 

কুইক নিউজ / মোহন / ২৪ নভেম্বর ২০২৫ / দুপুর ২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit