রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

ভূমিকম্পে ভবন ধসে সলিমুল্লাহ মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ Time View

ডেস্ক নিউজ : রাজধানীতে ভূমিকম্পে ভবন ধসে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলামের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে হওয়া ভূমিকম্পে তার মৃত্যু হয়।

জানা গেছে, বংশাল থানার আরমানিটোলার কসাইটুলীতে পরিবারের সঙ্গে বসবাসরত রাফিউল মায়ের সঙ্গে বাজার করতে বের হয়েছিলেন। সেই সময় পাশের একটি ভবনের ইট মাথায় পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মেডিকেল কলেজের একটি সূত্র জানিয়েছে, রাফিউল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী (সেশন ২০২৩–২৪)।
সূত্র জানায়, রাফিউল তার মায়ের সঙ্গে বাজারে যাচ্ছিলেন। ভূমিকম্পে ভবন ধসে তার মাথায় ইট পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান। তার মা গুরুতর আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্প শুরুর সঙ্গে সঙ্গে আশপাশের ভবন কাঁপতে থাকে।
আরমানিটোলার কসাইটুলি এলাকার একটি পুরোনো ভবনের অংশ ভেঙে নিচে পড়লে রাফিউলসহ তিনজন মারা যান। অন্য দুজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসে। নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালমর্গে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২৫,/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit