সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

ডলারের দাম বাড়ায় কমেছে স্বর্ণের দাম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৬০ Time View

ডেস্ক ‍নিউজ : আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার স্বর্ণের দাম কমেছে। ডলারের শক্তিশালী অবস্থান এবং ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা কমার কারণে আজ স্বর্ণের বাজারে পতন দেখা গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ লেনদেনের সময় স্পট গোল্ড ০.৪% কমে প্রতি আউন্সে ৪,০৬৩.৮১ ডলারে পৌঁছেছে। একই সময়, ডিসেম্বর ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ০.৫% কমে প্রতি আউন্সে ৪,০৬৩.৬০ ডলারে দাঁড়িয়েছে।

বিনিয়োগকারীরা স্বর্ণের পরিবর্তে ডলারের দিকে ঝুঁকেছেন এবং যুক্তরাষ্ট্রের আর্থিক নীতির যেকোনো পরিবর্তনের দিকে মনোযোগ দিচ্ছেন। বিশ্লেষক কেলভিন ওং বলেন, সুদের হার কমানোর আশঙ্কা কমার কারণে গত দুই সপ্তাহে স্বর্ণের দাম হ্রাস পেয়েছে।

স্থানীয় বাজারে বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্বর্ণের দাম প্রতি ভরিতে ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা নির্ধারিত হয়েছে। এর আগের দিনে (১৯ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৬১২ টাকা বাড়িয়েছিল।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় নতুন দামের হিসাব করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশে প্রতি ভরিতে ২২ ক্যারেট স্বর্ণ ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭১ হাজার ৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৪২ হাজার ৫৯২ টাকায় বিক্রি হবে।

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit