শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেমিকের বাড়ির সামনে তরুণীর আকুতি—‘দরজাটা একটু খোলো, কথা বলব’ চৌগাছায় বজ্রপাতে এক কৃষক নিহত নোয়াখালীতে ফসলি জমির মাটি বিক্রি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ   ‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড

শর্ত পূরণের আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক না গড়ার কথা দিয়েছে সৌদি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১২৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না বলে কথা দিয়েছে সৌদি আরব।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের খুব কাছের এক লোক ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে সোমবার (১৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, সৌদি আরব অভ্যন্তরীণ বৈঠকে ফিলিস্তিন অথরিটিকে এ আশ্বাস দিয়েছে। তার দাবি, সৌদি বলেছে ১৯৬৭ সালের সীমানা অনুযায়ীই ফিলিস্তিন রাষ্ট্র গঠন হতে হবে।

এ কর্মকর্তা বলেন, “তারা (সৌদি) আমাদের বলেছে তারা ফিলিস্তিনিকে ফেলে চলে যাবে না। এছাড়া ফিলিস্তিন রাষ্ট্রগঠনের মাধ্যমেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণ হতে পারে বলে জানিয়েছে তারা।”
কাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। বলা হচ্ছে, এই বৈঠকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে সৌদিকে চাপ দেবেন ট্রাম্প।

ফিলিস্তিনি এ কর্মকর্তা বলেছেন, তারা সৌদির প্রতিশ্রুতিকে বিশ্বাস করে। সৌদি আরব অবস্থান পরিবর্তন করে দখলদারদের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন তারা এমনটি মনে করেন না। যদিও ২০২০ সালে আব্রাহাম চুক্তির আওতায় দখলদারদের সঙ্গে চার আরব দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল।

অপরদিকে গাজায় হামাসের নিয়ন্ত্রণ নিয়ে এ কর্মকর্তা বলেছেন, তারা হামাসের কোনো নিয়ন্ত্রণ মানবেন না। এজন্য ফিলিস্তিন অথরিটি বা আরব লীগের কাছে হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়েছে। যদিও হামাস এটি প্রত্যাখ্যান করেছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৫,/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit