বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

ফ্যাসিস্ট হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ‘ঐতিহাসিক বিজয়’ বললেন সামান্তা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : গত বছরের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে স্বৈরাচার খুনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রায় ঘোষণা করেন। এ ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

রায়ের পর সোমবার দুপুরে তৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত মৃত্যুদণ্ডাদেশ বাংলাদেশের মানুষের ঐতিহাসিক বিজয়। 

তিনি বলেন, জুলুম ও অপশাসনের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এটি জনগণের ঐতিহাসিক জয়। আমরা এই রায়কে সাধুবাদ জানাই। সামান্তা শারমিন আরও বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ এবং ২০২৪ সালের অভ্যুত্থানের সময় সংঘটিত দমন–পীড়নের ঘটনায় তাদের দায় নিঃসন্দেহে প্রমাণিত হয়েছে বলে মনে করেন তারা।

শারমিন মন্তব্য করেন, এ রায় প্রপোরশনেট ও ন্যায্য। এখন জরুরি হলো দ্রুত এই রায় কার্যকর করা। একই সঙ্গে ভারত সরকারের উচিত হাসিনাকে আশ্রয় দেওয়ার কলঙ্ক থেকে বেরিয়ে আসা। তার ভাষ্য অনুযায়ী, এই রায় ভবিষ্যতের জন্য বার্তা বহন করে যে কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়। তিনি বলেন, স্বৈরশাসকেরা মনে করেন তারা অজেয়। কিন্তু এই রায় ভবিষ্যৎ রাজনীতিবিদ ও সংসদ সদস্যদের জন্য ন্যায়বিচারের একটি মাইলফলক হয়ে থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৫,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit