বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

সড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৬৭ Time View

নিউজ ডেক্স : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বলাকা পরিবহণ (ঢাকা মেট্রো ব ১৫-৮৮২৮) নামে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। নিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে রাজেন্দ্রপুর বাজার এলাকায় ঢাকা-মাওয়া হাইওয়ের সার্ভিস লেনে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে এ ঘটনা ঘটানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত তিনটার দিকে একটি সাদা মোটরসাইকেলে করে তিন যুবক এসে গাড়িতে আগুন দিয়ে চলে যায়।

দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আমরা প্রথমে পানি দিয়ে নেভানোর চেষ্টা করি এবং ফায়ার সার্ভিসে খবর দিই। পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। পোস্তগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার জানান, কেরানীগঞ্জ থানার পেট্রোল টিম আগুন লাগার সংবাদ দিলে দ্রুত ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে গাড়ির ভেতরের সিট, জানালার গ্লাস ও ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিক গাড়ির মালিক পক্ষের কাউকে না পাওয়ায় বক্তব্য পাওয়া যায়নি।

 

 

কুইক নিউজ / মোহন / ১৬ নভেম্বর ২০২৫ / বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit