শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
আত্মগোপনে থাকা সোনা ব্যবসায়ীর পরিবারের ৪ সদস্যকে পটিয়া থেকে উদ্ধার বিভেদ ভুলে কি এবার পাকিস্তানের সঙ্গে ‘হ্যান্ডশেক’? কী বললেন ভারত অধিনায়ক পাহাড়ের আইনশৃঙ্খলা; মাদক নিয়ন্ত্রণ ও সুশাসন তদারকির দায়িত্বে মীর হেলাল দেশজুড়ে বিদ্যুৎ-গ্যাসের হাহাকার, মূল্যস্ফীতির কারণে চরম অস্বস্তিতে মানুষ মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান দেশের চাহিদা মিটিয়ে অস্ত্র যাবে বিদেশে: সেনাপ্রধান সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা একাধিক সংসদীয় কমিটিতে বড় রদবদল স্ত্রী জয়ার বকুনি থেকে বাঁচতে যা করেন অমিতাভ

বিহারে নির্বাচন : গতবারের তুলনায় অর্ধেকে নামল মুসলিম বিধায়কের সংখ্যা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহারের বিধানসভায় ২০২০ সালের নির্বাচনে যত সংখ্যক মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, এবারের নির্বাচনে বিজয়ী হয়েছেন তার প্রায় অর্ধেক সংখ্যক। নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বিহারের বিধাসনসভায় মোট আসনসংখ্যা ২৪৩টি। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন জেলার আসন থেকে জয়ী হয়েছেন মাত্র ১০ জন প্রার্থী। এই দশজনের মধ্যে ৫জন আবার বিহারভিত্তিক কোনো রাজনৈতিক দলের প্রার্থী নন; তারা তেলেঙ্গানাভিত্তিক রাজনৈতিক দল মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন (মিম)।

বিজয়ী বাকি ৫ জন বিধায়কের মধ্যে মধ্যে একজন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের, বাকি চারজনের ২ জন কংগ্রেস এবং ২ জন তেজস্বী যাদবের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রার্থী ছিলেন। এর আগে ২০২০ সালে বিধানসভা নির্বাচন হয়েছিল বিহারে। সেই নির্বাচনে ১৯ জন মুসলিম প্রার্থী জয়ী হয়েছিলেন। তার আগে ২০১৫ সালের নির্বাচনে বিজয়ী হয়েছিলেন ২৪ জন  মুসলিম প্রার্থী।

২০২২-’২৩ সালে জনশুমারি হয়েছিল বিহারে। সেই শুমারির ফলাফল বলছে, ভারতের পূর্বাঞ্চলীয় এই রাজ্যটিতে মুসলিমদের সংখ্যা ১৩ কোটি ৭ লাখ, অর্থাৎ শতকরা হিসেবে বিহারের মোট জনসংখ্যার ১৭ দশমিক ৭ শতাংশ মুসলিম। কিন্তু বিধানসভায় সে রাজ্যের প্রধান সংখ্যালঘু জনগোষ্ঠীর আনুপাতিক প্রতিনিধিত্ব নেই।
২০১৫ ও ’২০ সালে যেখানে বিহারের বিধানসভায় মুসলিমদের আনুপাতিক প্রতিনিধিত্ব ছিল যথাক্রমে ৯ দশমিক ৮৭ এবং ৭ দশমিক ৮ শতাংশ, সেখানে এবার তা নেমে এসেছে ৫ শতাংশেরও নিচে। ভারতের রাজনীতি ও নির্বাচন বিশ্লেষকদের মতে, গত সাত দশকের মধ্যে এবারই সবচেয়ে কম সংখ্যক মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছেন বিহারে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৫,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit