বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

আশুলিয়ায় ফের গাড়ীতে আগুন

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৭৯ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার সকাল ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জিরাবো মডার্ণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম। এরআগে, একইদিন ভোর ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার মেডলার গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টার দিকে একটি মোটরসাইকেল যোগে দুইজন লোক এসে পিকআপে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এবং একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেন। তবে স্থানীয়রা আগেই আগুন নিয়ন্ত্রণে নেন। জিরাবো মডার্ণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, আগুনে পিকআপটির ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৫,/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit