বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

আশুলিয়ায় আওয়ামী লীগের ১১ জন নেতাকর্মী গ্রেফতার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৯৬ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে ঢাকার আশুলিয়ায় গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ১১জন নেতাকর্মীকে গ্রেফতার করেছেন পুলিশ। বৃহস্পতিবার বিকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

থানা সূত্রে জানা জানা, আওয়ামীলীগ ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে নিরাপত্তা নিশ্চিত ও নাশকতা ঠেকাতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ১১জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়ে। গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, আশুলিয়া থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়। তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তারা সবাই আওয়ামী রাজনীতির সাথে জড়িত বলেও জানান তিনি।

এদিকে আওয়ামী লীগ ঘোষিত লকডাউন ঘিরে নাশকতা প্রতিরোধে সাভারের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তৎপরতা বাড়িয়েছে ঢাকা জেলা পুলিশ। গণ পরিবহনে পুলিশের তল্লাশিসহ টহল কার্যক্রম চলছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যান্ড অপস) মো. আরাফাতুল ইসলাম বলেন,  নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদারের লক্ষে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। যেকোনো ধরণের সহিংসতা বা নাশকতা প্রতিরোধে ঢাকা জেলা পুলিশের প্রস্তুতি রয়েছে।

এছাড়া সাভার ও আশুলিয়ায় আওয়ামী সহিংসতা প্রতিরোধে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামি আন্দোলন বাংলাদেশসহ সড়ক মহাসড়কে অবস্থানসহ মিছিল করছেন। তারা ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রাসহ সড়ক মহাসড়কে বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit