বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দলের শাখা কার্যালয়ের উদ্বোধন 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৬২ Time View
আশুলিয়া ঢাকা প্রতিনিধি : আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট আয়নাল মার্কেট  এলাকায় এই কার্যালয়টির উদ্বোধন করা হয়। এসময় কার্যালয়টির উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

ঢাকা-১৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডা: দেওয়ান সালাউদ্দিন বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: বাবুল হোসাইন মিয়া এর আয়োজনে এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন, থাকা কৃষক দলের সদস্য সচিব আবুল হোসাইন মুন্সী ও থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আবু হানিফ রানা সহ আরও অনেকে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৫,/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit