বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

টিএসসিতে ককটেল বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. জাহাঙ্গীর আলম চাকলাদার (৪৮) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি মাদ্রাসা অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে কর্মরত।

বুধবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে টিএসসি মোড়ে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ব্যক্তি তার দিকে ককটেল নিক্ষেপ করে। এতে ককটেল বিস্ফোরিত হয়ে তার পিঠে স্প্লিন্টার (বিস্ফোরণের ধাতব টুকরা) আঘাত করে। পরে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় রাত পৌনে ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহত জাহাঙ্গীর আলমের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার দুলাল গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর আজিমপুর অফিসার্স কোয়ার্টারে বসবাস করেন। ঢামেকে চিকিৎসা নেওয়ার পর জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, টিএসসি দিয়ে আজিমপুরের বাসায় যাওয়ার পথে কে বা কারা হঠাৎ ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণে আমার পিঠে স্প্লিন্টার লাগে। পরে আমাকে ঢামেকে এনে চিকিৎসা দেওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক হোসেন বলেন, টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আহত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিলেন। তার পিঠে স্প্লিন্টার লেগেছিল। চিকিৎসা শেষে তিনি চলে গেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৫,/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit