মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর সিরিয়ায় ‘ব্যারেল বোমা মুফতি’র যাবজ্জীবন কারাদণ্ড ভারতের বিপক্ষে আফগানদের নেতৃত্বে ইব্রাহিম জাদরান বুদ্ধিমত্তার সাথে সমুদ্রে জরুরি অবতরণ, প্রশংসায় ভাসছেন মার্কিন তরুণ পাইলট এই সরকারের কোনো বিকল্প নেই : দুদু ষাটোর্ধ্ব প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন বন্ধের সিদ্ধান্ত ওমানের

হামজার বিপক্ষে খেলতে রোমাঞ্চিত নেপালও

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৬২ Time View

স্পোর্টস ডেস্ক : জাতীয় স্টেডিয়ামে বুধবার (১২ নভেম্বর) সংবাদ সম্মেলনে হামজাকে নিয়ে কথা বলেছেন নেপালের গোলকিপার কিরণ চেমজং। তিনি বলেন, ‘সেপ্টেম্বরে কাঠমান্ডুর ম্যাচে হামজাকে বাংলাদেশ দলে চেয়েছিলাম আমরা। কিন্তু তখন তিনি যাননি। এবার ঢাকায় এসে আমরা হামজার মতো খেলোয়াড়ের বিপক্ষে খেলছি। আমাদের পুরো দলই হামজার বিপক্ষে খেলতে উদ্‌গ্রীব ও রোমাঞ্চিত।’

শুধু চেমজং-ই নন নেপালের কোচ হরি খাড়কার রোমাঞ্চও কম নয়। তিনি দীর্ঘদিন বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খেলেছেন। গতকাল তিনি জানিয়েছেন, হামজাকে নিয়ে আলাদাভাবে ভাবছে তার দল। হরি খাড়কার বলেন, ‘নেপাল-বাংলাদেশ সব সময়ই চ্যালেঞ্জিং ম্যাচ হয়। হামজা এবং আরেকজন (সমিত) আসায় বাংলাদেশের শক্তি বেড়েছে। তবে ফুটবল এক ব্যক্তির খেলা নয়, দলীয় খেলা। আমরা প্রস্তুত।

জানি, হামজা মূল খেলোয়াড় বাংলাদেশের। আমরা তাকে নিয়ে ভাবছি।’বাংলাদেশ দল নেপালকে সবশেষ হারিয়েছে ২০২০ সালে। আর এই দুই দেশের সবশেষ ম্যাচটি ড্র হয়েছিলো। তবে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য ভারতের ম্যাচের আগে প্রস্তুতি-ই বলা চলে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৫,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit