স্পোর্টস ডেস্ক : নিজের ব্যাটিংকে আরো শাণিত করার জন্য বাংলাদেশ দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে অনুশীলন করেছিলেন সাদমান ইসলাম।
মূলত অস্ট্রেলিয়ায় গিয়ে তিনি ঘণ্টায় ২৫০ ডলার খরচ করে অনুশীলন করেছিলেন। তখন বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল বেশ। সিলেটে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সাদমান। ওপেনিংয়ে নেমে ৮০ রান করেন তিনি। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে হাথুরুসিংহের সঙ্গে সেই অনুশীলনের বিষয় নিয়ে ব্যাখ্যা দিয়েছেন।
সিডনিতে হাথুরুসিংহের সঙ্গে টেকনিক্যাল কাজ হয়েছিল কিনা প্রশ্নে সাদমান বলেন, ‘না, না, এরকম কিছু হয়নি। মূলত যে অনুশীলনটা করা হয়েছে, আবহাওয়ার কারণে তা ইনডোরেই। বাইরে বৃষ্টি ছিল, রোদ পাওয়া যাচ্ছিল না, তাই বেশিরভাগ প্র্যাকটিস ইনডোরেই করেছি।’
কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৫,/রাত ১০:১১