বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

পতিত ফ্যাসিবাদের সন্ত্রাস প্রতিহতে মাঠে থাকার ঘোষণা ইসলামী আন্দোলনের

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত লকডাউন কর্মসূচি ঠেকাতে ও তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ বুধবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে বলেছেন, পতিত ফ্যাসিবাদী শক্তি তাদের স্বভাবসুলভ সন্ত্রাস ও অগ্নিকাণ্ড ঘটিয়ে দেশকে আবারও অস্থিতিশীল করার অপচেষ্টা করে যাচ্ছে। এই মাফিয়া দলকে আমরা কোনোভাবেই সুযোগ দিতে পারি না। তাই আগামীকাল আমরা তাদের প্রতিহত করবো।

তিনি বলেন, আন্দোলনরত আট দলের শীর্ষ বৈঠকের সিদ্ধান্ত অনুসারে আগামীকাল রাজপথে থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দেশের সব জেলা, মহানগর ও থানা শাখার নেতাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, কাউকে জনগণের জানমালের ক্ষতি করতে দেওয়া যাবে না। তাই সব শাখার সব দায়িত্বশীলকে সর্বস্তরের জনশক্তি ও কর্মীদের সঙ্গে নিয়ে জনগণের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৫,/রাত ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit