বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

‘আ.লীগকে ঠেকাতে এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট’

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামীকালের (১৩ নভেম্বর) ‘লকডাউন’ ঘিরে দেশের মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, আগামীকাল সব দল মাঠে থাকবে। আর আওয়ামী লীগকে মাঠে ঠেকাতে এনসিপির এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট। এটা নিয়ে আপনাদের কোনো টেনশন নেই। দেশে তাদের মরণ হয়ে গেছে, এখন দুর্গন্ধ ছড়াচ্ছে।

বুধবার (১২ নভেম্বর) বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স; স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের এক যৌথমঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবির বিষয়ে জামায়াতসহ ৮ দলকে উদ্দেশ্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আপনারা এই দাবি আদায় করে ঘরে ফিরবেন, আদায় না করে ফিরবেন না। গণভোট বাংলাদেশে হতেই হবে। বিএনপি ১০০ বছর চেষ্টা করলেও গণভোট ঠেকাতে পারবে না। কারণ, গণভোট দেশের বড় একটা অংশ চায়। সে তুলনায় দলটির নেতাকর্মীরা একদম চুনোপুঁটি।

গণভোট প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, খালেদা জিয়া জনগণের পালস ধরতে পেরেছিলেন। এই কারণে বাংলাদেশে অন্যতম বড় দল হিসেবে বিএনপি আবিষ্কৃত হয়েছে। কিন্তু এখন যারা রয়েছেন, তারা যদি এই জনগণের পালসটা ধরতে না পারেন, নিজের পায়ে নিজে কুড়াল মারলে আমাদের করার কী আছে? এ সময় অন্তর্বর্তী সরকার জনবিচ্ছিন্ন সরকারে পরিণত হয়েছে- এমন মন্তব্যও করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, গত ১ বছরে যারা নিজেদের অধিকার নিয়ে সরকারের কাছে এসেছে, কারো দাবিই পূরণ করতে পারেনি। সরকার প্রতিশ্রুতি দিল, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আবার মাঠে নামতে হচ্ছে- এটা সরকারের জন্য লজ্জার।

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit