বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা: নরেন্দ্র মোদি আবারও কমল বিশ্ববাজারে তেলের দাম রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে পিএফএ বর্ষসেরা ফার্নান্দেজ নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: রহমানেল মাছউদ বিভেদ-প্রতিহিংসা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি রংপুরে ৪ খুনের জবানবন্দি দিলেন সীমান্ত, আসামিদের বক্তব্যের সঙ্গে মিলেছে বর্ণনা

আইসিসির অক্টোবরের সেরা দুই দক্ষিণ আফ্রিকান

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৬৮ Time View

স্পোর্টস ডেস্ক : ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্লেয়ার অব দ্য মান্থের বিজয়ী দুজনই দক্ষিণ আফ্রিকার। ছেলেদের ক্যাটাগরিতে স্পিনার সেনুরান মুথুস্যামি এবং ব্যাটার লরা উলভার্ট হয়েছেন মাসের সেরা নারী খেলোয়াড়।

দক্ষিণ আফ্রিকার সেনুরান গত মাসে পাকিস্তানের বিপক্ষে ১১ উইকেট নিয়ে স্বাগতিকদের ধসিয়ে দেন। যদিও প্রথম টেস্ট জিততে পারেনি তারা। দ্বিতীয় টেস্টে বল হাতে ভূমিকা রাখতে না পারলেও ব্যাটিংয়ে অপরাজিত ৮৯ রান করে সিরিজে সমতা ফেরান তিনি। দুই টেস্টে ৫৩ গড়ে ১০৬ রান ও ১৮.৩৬ গড়ে ১১ উইকেট নেন সেনুরান।

সেনুরান বলেছেন, ‘আইসিসির মাসসেরা খেলোয়াড় হতে পারা অনেক দারুণ ব্যাপার, বিশেষ করে যখন টেস্ট ক্রিকেটের পারফরম্যান্স দিয়ে এই সাফল্য মেলে, যে ফরম্যাটে সব খেলোয়াড়ই ভালো কিছু করতে চায়। পাকিস্তানে এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের অংশ হতে পারা চমৎকার এবং ব্যাট-বল হাতে অবদান রাখতে পেরে খুশি। আমার সতীর্থদেরকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই এবং আগামী দিনেও আমার দলের জন্য অবদান রাখতে মরিয়া হয়ে আছি।’এদিকে উলভার্টকে লড়তে হয়েছে বিশ্বকাপ জয়ী ভারতের স্মৃতি মান্ধানা ও সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনারের সঙ্গে। 

বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন উলভার্ট। অক্টোবরে আট ওয়ানডে খেলে ৬৭.১৪ গড় ও ৯৭.৯১ স্ট্রাইক রেটে ৪৭০ রান করেছেন তিনি। ডানহাতি ব্যাটার উলভার্ট বলেন, ‘ভারতে দলের বিশ্বকাপ পারফরম্যান্সের পর এই পুরস্কার জেতা সম্মানের। মেয়েদের ক্রিকেটের জন্য ঐতিহাসিক ইভেন্ট ছিল এটা। অসাধারণ সব ম্যাচ হয়েছে, এই কারণে এই স্বীকৃতি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।’

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit