বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

গণমাধ্যম আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে : মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের বিরুদ্ধে হয়রানিমূলক কোনো মামলা হলে তা তুলে নেওয়া নিয়ে দেওয়া বক্তব্য গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফখরুল বলেন, বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় দেওয়া আমার একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে– যা অত্যন্ত দুঃখজনক।

তিনি বলেন, আমি আমার বক্তব্যে বলেছি, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। ‘আমার দেওয়া বক্তব্যে বলেছি, এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নেব। কিন্তু দেশব্যাপী মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য দিইনি। দেশের জনগণ ও দলের সব পর্যায়ের নেতাকর্মীকে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি’- বলেন মির্জা ফখরুল।

এর আগে বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের লোক মামলা করেছে বলে আমরা মামলা করতে চাই না। যদি মামলা হয়েও থাকে আমি কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা তুলে নেব। 

তিনি আরও বলেন, জনগণের তাড়া খেয়ে শেখ হাসিনা দিল্লি পালিয়েছেন। দিল্লিতে গিয়ে কিন্তু উনি শান্তিতে নাই। কেমন করে বাংলাদেশের মানুষকে আরও অত্যাচার-নির্যাতন করা যায় সেই পরিকল্পনা করছেন। ১৩ তারিখে বলে লকডাউন হবে। তার কারণে অন্ধকারের মধ্যে এসে কয়েকটা বাস পুড়িয়ে দিচ্ছে, ভয় দেখাচ্ছে।
আরে ভয় দেখিয়ে ১৫ বছর শাসন করছো, শেষ পর্যন্ত পারছো? পারো নাই। শেখ হাসিনাকে বলতে চাই- আর পাগলামি করবেন না। অত্যাচার-নির্যাতন করে অতীতে শাসন করতে পারেননি, সামনেও ভয় দেখিয়ে পারবেন না। বরং জনগণের সামনে দুই হাত তুলে মাফ চান, বলেন- যা করেছি ভুল করেছি। ছেলেগুলোকে গুলি করে মেরেছি। আমাকে মাফ করে দেবেন।   

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৫,/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit