মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

সৌদি আরব জুড়ে বৃষ্টি প্রার্থনার নামাজ আদায়ের আহ্বান বাদশাহ সালমানের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (১০ নভেম্বর) সৌদি রয়্যাল কোর্ট থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, প্রিয় নবী মুহাম্মদ (সা.)–এর সুন্নত অনুসরণে আগামী বৃহস্পতিবার, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি, উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী, সৌদি আরবের সব অঞ্চলে এই নামাজ আদায় করা হবে।

বিবৃতিতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, তাওবা, ইস্তেগফার, আল্লাহর দিকে প্রত্যাবর্তন, তার বান্দাদের প্রতি সদয় আচরণ ও নেক কাজ বৃদ্ধি করার জন্য। বিশেষভাবে দান–সদকা, নামাজ, আল্লাহর স্মরণ ও অন্যের কষ্ট লাঘবের মাধ্যমে আল্লাহর রহমত লাভের চেষ্টা করতেও বলা হয়েছে।

 
রয়্যাল কোর্টের বিবৃতিতে আরও বলা হয়, প্রত্যেক সক্ষম মুসলমান যেন নবী করিম (সা.)–এর সুন্নত অনুসারে বৃষ্টি প্রার্থনার নামাজে অংশ নেয়। আল্লাহর দরবারে বিনয়, কৃতজ্ঞতা ও ধৈর্যের সঙ্গে দোয়া করে তাঁর রহমত কামনা করা উচিত। নিশ্চয়ই আল্লাহ তাঁর বান্দাদের প্রচুর দোয়া ও আহাজারি ভালোবাসেন। শেষে আল্লাহর নিকট দোয়া করে বলার আহ্বান জানানো হয়েছে, তিনি যেন দেশ ও জনগণের প্রতি দয়া করেন, দোয়া কবুল করেন এবং বৃষ্টি বর্ষণ করেন, তা যেন রহমত ও কল্যাণের কারণ হয়।

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৫,/রাত ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit