শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম
হ্যাটট্রিক হাতছাড়ার আক্ষেপ ছাপিয়ে হাসানের পাঁচ ইব্রাহিমের দুর্দান্ত গোলে ভুটানকে হারিয়ে সাফে উড়ন্ত সূচনা বাংলাদেশের রোনালদোর বিদায়ে এক শব্দে শ্রদ্ধা জানালেন নেইমার মধ্যপ্রাচ্যের পথে মার্কিন বিমানবাহী রণতরি ‘থিওডোর রুজভেল্ট’ গাজায় ইসরায়েলের হামলায় শিশুসহ নিহত ৪ নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি: প্রতিরক্ষামন্ত্রীর পদ হারাতে পারেন হেগসেথ এআই প্রযুক্তির শেয়ারে দরপতন অব্যাহত, ঘুরে দাঁড়াচ্ছে তেলের বাজার ইউক্রেনের শান্তি আলোচনায় গুরুত্ব হারানোর শঙ্কা ইউরোপের: মেলোনি ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ নেত্রকোণায় মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি

ডিএমপির জরুরি সংবাদ সম্মেলন বিকালে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : গত কয়েক দিন ধরে রাজধানী ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটাচ্ছে দুর্বৃত্তরা। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নগরবাসীর মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেওয়ায় জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকায় চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন ডিএমপি কমিশনার। বিকেল পৌনে চারটায় ডিএমপির মিডিয়ার সেন্টারে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

এদিকে, আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দেওয়া হচ্ছে এবং গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।

এই কর্মসূচি ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীগুলো কঠোর নিরাপত্তা-ব্যবস্থা নিয়েছে। তবে এরই গতরাতে রাজধানীতে তিন বাস ও প্রাইভেটকারে আগুন এবং ককটেল ফাটিয়ে পালানোর ঘটনাও ঘটেছে।

কিউএনবি/অনিমা/১১ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit