মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

মুশফিকের ৯৯তম ম্যাচে যেমন হবে বাংলাদেশের একাদশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১২১ Time View

স্পোর্টস ডেস্ক : ৪ মাস পর আবারো টেস্ট ক্রিকেট খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল থেকে মাঠে গড়াবে। বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের ৯৯তম ম্যাচ হতে যাচ্ছে এটি।

মুশফিকের ৯৯তম ম্যাচ নিয়ে বেশ উচ্ছ্বসিত টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আজ ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মুশফিক ভাই ড্রেসিং রুমে থাকা অলওয়েজ আমাদের জন্য ভালো লাগার বিষয়। কারণ হলো টেস্ট ক্রিকেটটা অবশ্যই আমরা সবসময় এক্সপেরিয়েন্সকে গুরুত্ব ও অগ্রাধিকার দিই। তাই উনার (মুশফিকের) এত বছরের একটা ক্যারিয়ার এটা আমাদের অনেক হেল্প করে।
শান্ত আরও জানান, ক্রাঞ্চ মোমেন্টের প্রেসারগুলো কিভাবে হ্যান্ডেল করা যায়, তা আলোচনা করতে গিয়ে মুশফিকের অভিজ্ঞতাটার প্রসঙ্গ চলে আসে।’‘স্পেশালি ১০০তমটা যদি উনি সুস্থভাবে খেলতে পারে, তাহলে ওই পাঁচটা দিন আমরা সবাই মিলে সেলিব্রেট করবো এবং এবং পুরোদিনটা, পাঁচটাদিন খুব ভালোভাবে এনজয় করতে চাই। সো খুবই আশাবাদী ইনশাআল্লাহ, উনি সুস্থভাবে দুইটা টেস্ট ম্যাচ খেলবেন।’

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের একাদশ (সম্ভাব্য)-মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুৃল ইসলাম, এবাদত হোসেন, নাহিদ রানা, হাসান মুরাদ।

 

 

কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২৫,/রাত ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit