রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

হাতিয়ায় বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবি

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৭৪ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ায় বিএনপির একটি অংশের গণসমাবেশে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবি উঠেছে। উপস্থিত নেতাকর্মি ও সাধারণ জনগণ হাত তুলে গণসমাবেশে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের এই দাবি জানান।সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় হাতিয়া মহিলা কলেজ মাঠে আয়োজিত বিএনপির এক অংশ কর্তৃক আয়োজিত ‘সম্প্রীতি, বাস্তবতা ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা—৩১ দফা’ বিষয়ক আলোচনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত এক গণসমাবেশে এ দাবি তোলেন তারা। তারা এ সময় নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ইতোমধ্যে বিএনপি থেকে মননোয়ন পাওয়া মাহাবুবের রহমান শামীমকে বাদ দিয়ে সাবেক সংসদ সদস্য ও আজিম গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

গণসমাবেশে হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মো. আবুল কালামের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শামীমা আজিম, প্রকৌশলী মোহাম্মদ ফারহান আজিম, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজী মাওলানা আবদুর রহিম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট আবদুস সালাম, এডভোকেট মো. ইউনুছ, মোসলেহ উদ্দিন নিজাম চৌধুরী,  উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ প্রমূখ।

গণসমাবেশে সাবেক এমপি প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম বলেন, ১৭ বছর ধরে তারেক রহমান স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে দলকে শক্তিশালী করেছেন। তাই তার প্রতি সমর্থন জানিয়ে বলেন, ইতোমধ্যে বাংলাদেশের প্রায় সব গুলো সীটে অস্থায়ী ভাবে নাম ঘোষণা করা হয়েছে।  হাতিয়ার জন্য আপনারা সবাই ক্ষুব্ধ, আমিও ক্ষুব্ধ বটে। কিন্তু আপনারা অতীতে আমার পাশে যেভাবে ছিলেন সেভাবে যদি থাকেন তাহলে আমরা সফল হবে। আর আমার অবর্তমানে আমার ছেলেকে ভালবাসা দিবেন। তিনি আগামী সংসদ নির্বাচনে তার ছেলে প্রকৌশলী মোহাম্মদ ফারহান আজিমকে সকলে সহযোগিতা করার অনুরোধ জানান।
 
গণসমাবেশে বিকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিট থেকে নেতা-কর্মীরা দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে মাঠে আসতে থাকেন। একেক ইউনিয়নের মিছিল একেক রঙে মুখরিত ছিল, কোথাও ধানের শীষের প্রতীক আঁকা ফেস্টুন, কোথাও আবার ফজলুল আজিমের ছবি ও ‘হাতিয়ার উন্নয়নে ফজলুল আজিমকে চাই’ লেখা ব্যানার উঁচিয়ে ধরা হয়। অনুষ্ঠানে নিজের ও সন্তানের বিএনপির সদস্য নবায়নের মাধ্যমে বিএনপির নতুন সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচিরও উদ্বোধন করেন সাবেক এমপি ফজলুল আজিম।

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৫,/রাত ৯:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit