সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক শার্শায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ১৪ জন ডেপুটি স্পিকারের উদ্যোগে ইউনিয়নে পর্যায়ে সোলার প্যানেল স্থাপন জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নোয়াখালীর ৪৫০ নারীকে প্রশিক্ষণ ‘তুই কি ছোলা বিক্রি করতে এসেছিস’ বাবর আজমকে ধুয়ে দিলেন ওয়াসিম আকরাম জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন আশুলিয়ায় কাভার্ডভ্যানে সিলিন্ডার বিস্ফোরণ নিহত ৮ আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রিসোর্স মবিলাইজেশন সভা নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন ‘ঐতিহাসিক’ ফিফা উইন্ডো শুরু আজ, কী কী হবে এই ১৬ দিনে?

কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীরের বহিস্কার আদেশ প্রত্যাহার

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৬৬ Time View
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম সদর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীরের উপর থাকা অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে।সোমবার (১০ নভেম্বর) কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা এবং জেলা বিএনপির সদস্য সচিব  আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুড়িগ্রাম সদর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীরের স্থগিত আদেশ প্রত্যাহার করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় ক্ষমা প্রার্থনা করে অব্যাহতিপ্রাপ্ত নেতার আবেদনের প্রেক্ষিতে অব্যাহতির আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হলো। 
উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য কুড়িগ্রাম সদর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীরকে অব্যাহতি প্রদান করে জেলা বিএনপি। এ ব্যাপারে কুড়িগ্রাম সদর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র স্বপদে বহাল হওয়া যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীর বলেন, “আমি ষড়যন্ত্রের শিকার। যে অভিযোগ তুলে আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছিল। তদন্তে আমি নির্দোষ প্রমাণিত হওয়ায় আমাকে স্বপদে বহাল করেছে জেলা নেতৃবৃন্দ। আমি মৃত্যুর আগ পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারুণ্যের অহংকার তারেক রহমানের আদর্শকে ধারণ করে রাজনীতি করতে চাই। সাধারণ মানুষের দোয়া ও ভালবাসায় আমি এগিয়ে যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।” 
এ বিষয়ে কথা হলে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা অব্যাহতির আদেশ প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করে বলেন, “হুমায়ুন কবীরকে তার পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছিল। তদন্তের প্রেক্ষিতে আবারো তাকে স্বপদে বহাল করা হয়েছে।”

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৫,/রাত ৮:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit