বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

রুশ হামলায় ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ‘শূন্যে’, দৈনিক ১৬ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এক প্রতিবেদনে গার্ডিয়ান জানিয়েছে, সম্প্রতি ইউক্রেনে জ্বালানি অবকাঠামোতে হামলা জোরদার করেছে রাশিয়া। ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা প্রায় ধসিয়ে দিয়েছে মস্কো। বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চল বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গেছে।

ইউক্রেনের বিদ্যুৎ বিতরণ সংস্থা সতর্কতা জারি করেছে। কিয়েভ, নিপ্রোপেত্রভস্ক, দোনেৎস্ক , খারকিভ, পলতাভা, চেরনিহিভ ও সুমিতে সরবরাহ কিছুটা পুনরুদ্ধার হলেও নিয়মিত ব্যাঘাত ঘটবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
 
দেশটির রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ইউক্রেনার্গো জানিয়েছে, রোববার ৮ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গত কয়েক মাসে ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে রাশিয়া হামলার তীব্রতা বাড়িয়েছে বলেও অভিযোগ তাদের।
 
ইউক্রেনের জ্বালানি উপমন্ত্রী ভিতলানা গ্রিনচুক বলেন, শত্রুদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা প্রতিহত করা অত্যন্ত কঠিন। আগ্রাসন শুরু হওয়ার পর এমন বিস্তৃত হামলা আগে দেখা যায়নি বলেও জানান তিনি।
 
এদিকে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলায় রাশিয়ার ভোরোনেজ ও বেলগরোদ শহরে বিদ্যুৎ ও তাপ সরবরাহ অচল হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বৈদ্যুতিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
রোববার ভোরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৪৪টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। এছাড়া নতুন করে আরও একটি এলাকা দখলে নেয়ার দাবি করেছে রাশিয়া। ইউক্রেনের জাপোরিঝিয়ার রিবন এলাকায় তাদের সেনারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে দাবি মস্কোর।

 

 

কিউএনবি/খোরশেদ/১০ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit