রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
শাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত দুই ঘণ্টা পর স্বাভাবিক হলো ফেসবুকের ডেস্কটপ সেবা স্পেন–আর্জেন্টিনা ফাইনালের ভাগ্য গড়ে দিতে পারে যে ৬ দ্বৈরথ পদত্যাগে সম্মত হাঙ্গেরি প্রেসিডেন্ট ইসরাইলের ওপর চাপ প্রয়োগ করতে ট্রাম্পের সঙ্গে দেখা করবেন লেবাননের প্রেসিডেন্ট বিশ্বকাপে এক আসরে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা ‘মিডফিল্ডার’ বেলিংহাম গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে এমবাপ্পে, কঠিন সমীকরণে মেসি জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে: মির্জা ফখরুল ২৭ ফেডারেশনে নতুন কমিটি, ৩ মাসের মধ্যে নির্বাচনের নির্দেশ ধর্ষণ ও মানব পাচারের অভিযোগে নারী বিদ্বেষী দুই ইনফ্লুয়েন্সার গ্রেফতার

৫ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভি

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ ৫টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আইভির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন শুনানি করেন। সঙ্গে ছিলেন আইনজীবী এস এম হৃদয় রহমান প্রমুখ।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী। পরে তিনি গণমাধ্যমকে বলেন, পৃথক পাঁচ মামলায় রুল অ্যাবসলিউট ঘোষণা করে সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর মধ্যে হত্যার অভিযোগে তিনটি ও মারাত্মক জখমের অভিযোগ করা দুটি মামলা রয়েছে।

আইভির আইনজীবী এস এম হৃদয় রহমান বলেন, মামলাগুলোয় তাঁর মক্কেলের (আইভি) বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি একজন নারী। তিনি ছয় মাস ধরে কারাগারে আছেন। এসব যুক্তিতে জামিন চাওয়া হয়।

গত ৯ মে সাবেক মেয়র আইভীকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৭ মে আইভীকে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। 

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit