মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম

রাজশাহীতে “স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্ট” বৃত্তি পরীক্ষা  অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৩৪৫ Time View
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে “স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্ট বৃত্তি পরীক্ষা ২০২৫” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।  মসজিদ মিশন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, দামকুড়া হাট উচ্চ বিদ্যালয় এবং নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়—এই তিনটি কেন্দ্রে গত শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১:৩০ মিনিট পর্যন্ত পরীক্ষাটি নেওয়া হয়। শহরের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির প্রায় ১৬০০ শিক্ষার্থী বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এতে অংশগ্রহণ করে।

পরীক্ষাটি এমসিকিউ (MCQ) পদ্ধতিতে নেওয়া হয় এবং এতে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), সাধারণ জ্ঞান এবং মানসিক দক্ষতা সম্পর্কিত প্রশ্ন অন্তর্ভুক্ত ছিল। স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ফাতেমা সিদ্দিক এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বলেন, “এই বৃত্তি প্রকল্প মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করে এবং তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

পরীক্ষাটি স্বচ্ছ ও উৎসাহপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো পরিদর্শন করেন রাজশাহী-০২ আসনের জামায়াত প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, এবং স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্টের মহাপরিচালক মোঃ শামীম উদ্দীন। পরিদর্শন শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন:

“আজকে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থী এবং অভিভাবকদের এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের যে মিলনমেলা লক্ষ্য করলাম, তা আমাকে অনুপ্রাণিত করেছে। মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতে এবং ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”অন্যান্য পরিদর্শকরাও পরীক্ষার স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশের প্রশংসা করেন এবং এই মহৎ উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৫,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit