সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

আকবর-মোসাদ্দেকের নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস (এক দলে ছয়জন করে) টুর্নামেন্টে শ্রীলঙ্কাকে ১৪ রানে হারিয়েছে আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে এটি প্রথম জয় বাংলাদেশের।  এই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে টাইগারদের।

টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা।  নির্ধারিত ৬ ওভারে ৭৫ রান তোলে বাংলাদেশ।  জিসান আলম গোল্ডেন ডাকে ফিরলেও আরেক ওপেনার হাবিবুর রহমান ৭ বলে ২টি করে চার-ছক্কায় খেলেন ২১ রানের ইনিংস।

তবে বাংলাদেশ চ্যালেঞ্জিং সংগ্রহ পায় মূলত অধিনায়ক আকবর আলীর ব্যাটে।  আকবর ৯ বলে ২ চার আর ৪ ছক্কায় খেলেন ৩২ রানের ইনিংস।  আবু হায়দার ১০ বলে ৬ আর মোসাদ্দেক করেন ৬ বলে অপরাজিত ৮ রান।

জবাবে ৬ উইকেট হারিয়ে ৫.১ ওভারে ৬১ রানেই থামে শ্রীলঙ্কার ইনিংস। ওপেনার থানুকা দাবারে ৩ বলে ২ ছক্কায় করেন ১২। ধনঞ্জয়া লক্ষণ ১২ বলে ১৮ আর লাহিরু সামারাকুন ৭ বলে করেন ১৩ রান।

মোসাদ্দেক হোসেন ২ ওভারে ২০ রান দিয়ে একাই নেন ৩ উইকেট। তিনিই হয়েছেন ম্যাচসেরা।

কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit