বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

বিএনপির এমপি প্রার্থীর জামাতার ‘লাস্ট ওয়ার্নিং’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৬১ Time View

রাজনীতি ডেক্স :  ‘সাবধান, হুঁশিয়ার, লাস্ট ওয়ার্নিং। এর পর কোনো ওয়ার্নিং হবে না। আজহারুল ইসলাম মান্নানের পক্ষে কাজ করবেন। ব্যত্যয় হলে অবস্থা খারাপ হয়ে যাবে। সনমান্দি ইউনিয়নে কিছু দালাল রয়েছে। টাকার কাছে দলের নাম বিক্রি করে। এ ধরনের দালালদের বলছি, সাবধান হুঁশিয়ার। আজহারুল ইসলাম মান্নাকে ধানের শীষ প্রতীক দিয়েছে। মান্নানের পক্ষে ও ধানের শীষের পক্ষে কাজ করবেন। নয়তো পরিণতি ভয়াবহ হতে পারে।’ এভাবে নিজ দলের বিরোধী পক্ষের নেতাকর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের জামাতা মাসুম বিল্লাহ।

গত মঙ্গলবার সকালে সোনারগাঁর সনমান্দি ইউনিয়নের অলিপুরা বাজার এলাকায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ হুমকি দেন। তাঁর হুমকির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে।এ বক্তব্যের সমালোচনা করে সনমান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী সরকার বলেন, ‘বিএনপি মান্নানকে মনোনয়ন দিয়েছে। তাঁর কাছে আমরা মাথা বিক্রি করিনি। তাঁর মেয়ের জামাতা অলিপুরা বাজারে এসে লাগামহীন বক্তব্য দিয়েছেন। আমরা অন্য মনোনয়নপ্রত্যাশীর পক্ষে মাঠে ছিলাম। তাই আমাদের হুমকি দিলেন। তাঁর কথায় মান্নানের পক্ষে কাজ করতে হবে। নয়তো পরিণতি খারাপ করবেন।সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ মোল্লা এ প্রসঙ্গে বলেন, মাসুম বিল্লাহর বক্তব্যটি দৃষ্টিকটু। এভাবে নেতাকর্মীদের হুমকি না দিলেও পারতেন। আমি তাঁর হুমকিতে ভীত নই।

 

 

কুইক নিউ্জ/ রাজ/ ৬:নভেম্বর ২০২৫ / সকাল ১০:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit