বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ, মির্জা ফখরুলের উদ্বেগ ও নিন্দা

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

নিউজ নিউজ : চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা এরশাদ উল্লাহ। তিনি চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন।বুধবার (৫ নভেম্বর) বিকাল সোয়া ৫ টার দিকে পাঁচলাইশের হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এরশাদ উল্লাহর গণসংযোগে হামলাকারীকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন তিনি। বুধবার এক বিবৃতিতে এই দাবি জানান বিএনপি মহাসচিব।

স্থানীয় বিএনপি নেতারা জানান, দলীয় মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এমন সময় গুলিবিদ্ধ হন তিনি। তাকে উদ্ধার করে স্থানীয় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। 

কারা এরশাদ উল্লাহকে গুলি করেছে তাৎক্ষণিকভাবে সেই তথ্য জানা যায়নি। এরশাদ উল্লাহর সমর্থকরা জানিয়েছেন, হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্ল্যাহ। এসময় দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। এসময় সরোয়ার বাবলা নামে একজন নিহত হয়েছেন। তাছাড়া আরও একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান বিএনপির এক নেতা।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন গুলির ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে। আমি হাসপাতালে যাচ্ছি। প্রসঙ্গত, এরশাদ উল্লাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক পদে রয়েছেন।

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৫,/রাত ৯:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit