শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
টাইমের ১০০ প্রভাবশালী তরুণের তালিকায় বৈভব সূর্যবংশী এক রাতের সাধনায় তৈরি হয় চীবর, ৫০ বছরের ঐতিহ্যে রাজবন বিহার মায়ানমারে সিমেন্ট পাচারের সময় আটক ৯ দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন প্রতিরোধে বিজয়নগরে ১২ দলীয় জোটের অবস্থান কর্মসূচি মিয়ানমার কে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের রায়, স্বাগত জানাল ঢাকা  নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল     সিলেট  ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার ভারত-পাকিস্তান সম্পর্কের বরফ কী গলবে? জবাবে যা বললেন রাহুল এক টেবিলে ট্রাম্প-শি-পুতিন, বিশ্ব ভাগের নতুন সমীকরণ?

কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২১০ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মালুমঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা সবাই একই পরিবারের সদস্য। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। নিহতদের মাঝে চার নারী ও একজন শিশু রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান। তিনি জানান, বেলা ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মালুমঘাট এলাকায় কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন তিনজন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, বেপরোয়া গতির যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ লাগে নোহা মাইক্রোবাসের। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। বাসের সামনের আয়না, দরজাসহ নানা অংশে ক্ষতি হয়েছে। দুর্ঘটনায় সড়ক থেকে মাইক্রোবাসটি রাস্তার ধারে ছিটকে পড়ে। 

দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বিঘ্ন ঘটে। পরে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা গাড়িগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। 

কিউএনবি/অনিমা/০৫ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit