বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

‘আ.লীগ ও জামায়াত দু’দলই মানবতাবিরোধী অপরাধী

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৮৪ Time View

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ মন্তব্য করেছেন আওয়ামী লীগ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দুটি রাজনৈতিক দল বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ করেছে।মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ মাঠে উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামে এই জামায়াতে ইসলামী বাংলার মুক্তিকামী নিরীহ জনতা, মুক্তিযোদ্ধাদের উপর বর্বরোচিত হামলা করেছে। মা-বোনদের ইজ্জত লুণ্ঠনে সহযোগিতা করেছে। বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতা করেছে। তাদের বিচার এখনও শেষ হয়নি। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ‘ভুল’ স্বীকার করে ক্ষমা চেয়েছেন। কিন্তু ‘ভুল’ আর ‘অপরাধ’ এক কথা নয়। জামায়াত তাদের প্রতিটি অপরাধের কথা উল্লেখ করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। বাংলার মানুষ যদি তাদের ক্ষমা করে তাহলেই তারা ক্ষমা পাবে, না হয় বাংলার মাটিতে তাদের বিচার হবে।

অপরদিকে, স্বৈরাচার আওয়ামী লীগ ক্ষমতার মসনদ ধরে রাখতে কোটাবিরোধী আন্দোলনে নিরীহ ছাত্র-জনতার ওপর নির্বিচারে হামলা করে মানবতাবিরোধী অপরাধ করেছে। স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে তার বাহিনী গুলি করে শতশত মায়ের বুক খালি করেছে। তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলার মাটিতে রাজনীতি করতে দেয়া হবে না

সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ আরও বলেন- জামায়াতে ইসলামী নিজেদেরকে ইসলাম দাবী করে। তাদের প্রতীক ‘দাঁড়িপাল্লায়’ ভোট দিলে নাকি বেহেস্ত নিশ্চিত হবে! মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর উক্তি অনুসারে বলব- নীল নদের পানি যেমন নীল না, তেমনি জামায়াতে ইসলামীও ‘ইসলাম’ না। ধর্মকে পুঁজি করে তারা ধর্মপ্রাণ মুসল্লীদের আবেগের সাথে বিশ্বাসঘাতকতা করছে।

এ সময় তিনি আগামী নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হয়ে তার নিজ নির্বাচনী এলাকা কুমিল্লা-৭ (চান্দিনা) থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং নিজ দলের প্রতীক ‘ছাতা’ মার্কায় ভোট প্রার্থনা করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৫,/দুপুর ১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit