রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

মোহাম্মদপুরে বাসায় ফেরার পথে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর মোহাম্মদপুরে রাসেল নামে ৩৪ বছর বয়সী অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত হয়েছেন দুইজন। তারা হলেন- রাসেলের বন্ধু রিয়াদ ও বিপ্লব। আহত রাসেলও একজন অটোচালক।

শনিবার (০১ নভেম্বর) দিবাগত রাত নয়টার দিকে নবীনগর হাউজিংয়ের ৪ নম্বর সড়কে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত রাসেল মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রুদ্রপাড়া গ্রামের আফছার আলমের ছেলে। তিনি রাজধানীর চন্দ্রিমা মডেল টাউনে পরিবারের সঙ্গে থাকতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) অহিদুল ইসলাম। তিনি জানান, রাতে রাসেল ও তার দুই বন্ধু রিয়াদ ও বিপ্লব বাসায় ফেরার পথে নবীনগর হাউজিংয়ের ৪ নম্বর সড়কে পৌঁছলে একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা করে। এতে তিনজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাসেল। আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।

এসআই অহিদুল আরও জানান, ‘হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মেহেদী হাসান বাবু ও মোবারক নামে দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

এ ঘটনায় নিহতের বাবা আফছার আলম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২৫,/রাত ৯:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit