বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র পাশে থাকুক বা না থাকুক, ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার যুক্তরাষ্ট্রকে ঘিরে ইরানের নতুন হুঁশিয়ারি, উপসাগরীয় দেশগুলোকে বড় সংঘাতের ইঙ্গিত বিতর্কিত প্রস্তাবের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম ২৪ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরায়েল

কুমিল্লা-৬ আসনে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৬৯ Time View

রাজনীতি ডেক্সঃ  কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি করপোরেশন) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে বিক্ষোভ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজি আমিন উর রশিদ ইয়াছিনের সমর্থকরা।

সোমবার (৩ নভেম্বর) রাতে কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন তারা। রাত সাড়ে ১০টার দিকে কান্দিরপাড়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের করে বিক্ষোভ শুরু হয়। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিল নিয়ে আলেখারচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে যানজটের সৃষ্টি হয়।

নেতাকর্মীদের অভিযোগ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সাবেক সম্পাদক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন না দিয়ে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এটিকে তারা ‘অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’ দাবি করে জানান, এ সিদ্ধান্ত তারা প্রত্যাখ্যান করেছেন।

বিক্ষোভকারীরা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিল্লার বিএনপি নেতাকর্মীরা হাজি ইয়াছিনের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড, দলের দুঃসময়ে তার ভূমিকা, কর্মীদের পাশে থাকার নানা স্মৃতি ও বক্তব্যসহ পোস্ট দিচ্ছেন। তাদের আরও অভিযোগ, যেসব নেতা অতীতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বাহারের সঙ্গে তাল মিলিয়ে চলেছেন—তাদের ইন্ধনে একটি মহল হাজি ইয়াছিনকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করেছে।

কুইক নিউজ /রাজ/ ০৪ নভেম্বর ২০২৫/ বিকালঃ ০৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit