শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত

রং সাইড দিয়ে আসা ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন বাস, নিহত বেড়ে ১৯

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক :  ভারতের তেলেঙ্গানায় বাস–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (৩ নভেম্বর) সকালে রাজ্যের শেভেলা মন্ডলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, একটি ট্রাক রং সাইড দিয়ে এসে যাত্রীবাহী বাসে সজোরে ধাক্কা মারে। প্রায় ৭০ জন যাত্রী নিয়ে চলা বাসটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের শক্তি এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই বহু মানুষ মারা যান।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর সেখানে সৃষ্টি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। সাধারণ মানুষ ও পুলিশ মিলে বাসের ভেতর থেকে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এর আগে গত শনিবার ভোরে রাজস্থানের ফালৌদি জেলার মতোদা গ্রামে ভয়াবহ আরেক সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত ও তিনজন আহত হন। ভারত মালা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ওই হতাহতের ঘটনা ঘটে।

মাত্র দুই দিনের ব্যবধানে ভয়াবহ দুই সড়ক দুর্ঘটনায় ভারতে প্রাণ হারালেন ৪০ জন।

সূত্র: ইন্ডিয়া টুডে

কিউএনবি/অনিমা/০৩ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit