বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত লাখো নেতাকর্মীর ভালোবাসায় রাঙামাটি জেলা পরিষদের নতুন পরিষদকে বরণ গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে নানান অভিযোগ প্রধানমন্ত্রীর সহকারীর দুদিনে ট্রলিং বোটে ধরা পড়ল ৮০ মণ ইলিশ, শঙ্কায় সাধারণ জেলেরা এখন আমি জামিন চাই না, ট্রাইব্যুনালকে বললেন দীপু মনি ইরানকে বিচ্ছিন্ন করার মার্কিন পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল তেহরান সালাহউদ্দিন আহমদের গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেফতার মক্কা চুক্তি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, অন্যদের উদ্বেগের কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আশুলিয়ায় জশনে জুলুস ও ওয়াজ মাহফিল

মলিকিউল ট্রেন্ড: তরুণদের মাঝে ছড়িয়ে পড়েছে ওজন কমানোর বিপজ্জনক এক বড়ি

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় তরুণদের মধ্যে ‘মলিকিউল’ নামে সস্তা এক ওজন কমানোর বড়ি দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। চলতি বছরের শুরুতে টিকটকে শুরু হওয়া প্রচারণার ভিডিওতে তরুণীরা এই বড়ি খাওয়ার সুফল দেখায়—“মলিকিউল খাও, খাবারের কথা ভুলে যাও”—এমন বার্তায় বিক্রি বাড়ে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সেন্ট পিটার্সবার্গের ২২ বছর বয়সী মারিয়া অনলাইনে বড়িটি কিনে নিয়েছিলেন। দিনে দুইটি করে খাওয়ার কয়েক দিনের মধ্যেই তাঁর মুখ শুকিয়ে গিয়েছিল, ক্ষুধা হারিয়েছিলেন এবং মানসিক অস্থিরতা, উদ্বেগে ভুগতে শুরু করেছিলেন। অন্য ব্যবহারকারীরাও চোখ বড় হওয়া, হাত কাঁপা, ঘুমহীনতা ও হ্যালুসিনেশনসহ বিভিন্ন উপসর্গের কথা বলেছেন; অন্তত কয়েক জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

পত্রিকা ‘ইজভেস্তিয়া’ বড়ির নমুনা পরীক্ষা করে দেখেছে, তাতে ‘সিবিউট্রামিন’ নামে নিষিদ্ধ উপাদান আছে। সিবিউট্রামিন অনেক দেশে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায় বলে নিষিদ্ধ। অনলাইন অবৈধ বিক্রেতারা উচ্চমাত্রার সিবিউট্রামিনযুক্ত বড়ি সস্তায় বিক্রি করছে এবং প্যাকেট বদলে ‘অ্যাটম’ নামে ফের বাজারে তুলেছে। বিক্রেতারা এগুলোকে ‘স্পোর্টস নিউট্রিশন’ হিসেবে তালিকাভুক্ত করেও নজর এড়ানোর চেষ্টা করছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, তরুণদের জন্য এই বড়ি মারাত্মক এবং প্রাণঘাতী হতে পারে কারণ সক্রিয় উপাদানের পরিমাণ অনিশ্চিত।

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/০৩ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit