শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

ফোন চুরি বা হারালে ব্লক করবেন যেভাবে

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১১৩ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : আগামী ১৬ ডিসেম্বর থেকে নিবন্ধনবিহীন বা অননুমোদিত মোবাইল ফোন বন্ধ করে দেওয়া হবে। বিজয় দিবসের দিন থেকেই চালু হচ্ছে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (এনইআইআর) ব্যবস্থা, যার মাধ্যমে দেশে ব্যবহৃত প্রতিটি মোবাইল ফোনকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধনের আওতায় আনা হবে।

বিটিআরসি জানায়, প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএমইআই নম্বর ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ব্যবহৃত সিমকার্ডের সঙ্গে যুক্ত করা হবে। ফলে বৈধ ও অবৈধ হ্যান্ডসেট সহজেই শনাক্ত করা সম্ভব হবে। ১৬ ডিসেম্বরের পর কোনো নতুন মোবাইল ফোন নেটওয়ার্কে সংযুক্ত হলে সেটি স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। বৈধ ফোন ব্যবহারকারীদের এ জন্য আলাদা কোনো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে না।

গ্রাহকের ব্যবহৃত হ্যান্ডসেট যদি চুরি হয় বা হারিয়ে যায়, তাহলে neir.btrc.gov.bd ওয়েবসাইটের সিটিজেন পোর্টাল, এনইআইআর মোবাইল অ্যাপ অথবা মোবাইল অপারেটরের গ্রাহকসেবা কেন্দ্রের মাধ্যমে যেকোনো সময় সেটি লক বা আনলক করা যাবে। ইন্টারনেট সংযোগবিহীন গ্রাহকেরাও এই সেবা নিতে পারবেন। তারা ইউএসএসডি চ্যানেল ব্যবহার করে *১২১# ডায়াল করে অথবা সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে এনইআইআর সেবা গ্রহণ করতে পারবেন।

বিটিআরসি জানিয়েছে, এনইআইআর চালুর ফলে দেশের বাজারে বৈধ হ্যান্ডসেট ব্যবহারে উৎসাহ বাড়বে, চুরি বা অবৈধ ফোনের ব্যবহার কমবে এবং নিরাপদ ডিজিটাল যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে। 

 

 

কিউএনবি/খোরশেদ/০৩ নভেম্বর ২০২৫,/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit